
মাগুরায় ধর্ষণের শিকার শিশুসহ সকল ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ছাত্র নেতাদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাফন মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
আজ শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা। সেখান থেকে ‘কাফন’ মিছিলটি শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
এ মিছিলে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীদের অনেকে কাফনের কাপড়ে সম্পূর্ণ আবৃত্ত হয়ে অংশগ্রহণ করেন। আবার অনেকের কাঁধে কাফনের কাপড় দেখা যায়।
মিছিলে সংগঠনটির নেতা-কর্মীদের হাতে-‘সকল প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করতে হবে’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রশ্নে-রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও উপদেষ্টাদের জনগণের সামনে অবস্থানকে স্পষ্ট করতে হবে’সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
কাফন মিছিলে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক বলেন, ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা মাগুরার শিশুসহ সকল ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ছাত্র নেতাদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা এ কাফন মিছিল কর্মসূচি পালন করেছেন।
রাজু ভাস্কর্যের মানববন্ধনে ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় শেখ হাসিনার পতন হয়েছে। তারপর সবার সমর্থনে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আসে। কিন্তু গত সাত মাসে এ সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি করতে পারেনি।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘অব্যাহত ধর্ষণ-নিপীড়নের ধারাবাহিকতায় মাগুরায় শিশুটির সাথে নৃশংস ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দেশবাসীকে লজ্জিত করে সে মারা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কর্মচারী দ্বারা ছাত্রী হেনস্তার শিকার হলো। যখন হেনস্তাকারীকে থানায় নেওয়া হয়, একদল লোক রাতভর মব সৃষ্টি করে তাঁকে ছাড়িয়ে নেয়। খুন, ধর্ষণ, রাহাজানি যে পরিমাণে হচ্ছে, আমরা বাইরে নিরাপদে হাঁটতে পারছি না। নারীদের জন্য ভীতির পরিবেশ তৈরি হচ্ছে।’
দলটির কেন্দ্রীয় নেতা সৈকত বলেন, ‘দেশের সকল মানুষ একযোগে বিশ্বাস করেন এ অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জনগণ যাকে ক্ষমতায় চায় না, জুলাইয়ের পরও সে কেন ক্ষমতায় থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার এ প্রশ্নের জবাব না দিলে বুঝব তারা জুলাইকে ধারণ করে না।’
তিনি আরও বলেন, ‘গত ১২ মার্চ কোনো রকম উসকানি ছাড়া ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে। তারপর আবার তাদের নামেই মামলা দিয়েছে। ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হকের নামে মামলা দেওয়া হয়েছে। অথচ সে ঘটনার দিন সাংগঠনিক কাজে দিনাজপুরে ছিল। এভাবে মিথ্যা মামলা দিয়ে অনেককে আসামি করা হয়েছে। অবিলম্বে এ মামলাগুলো প্রত্যাহার করতে হবে।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তাঁর দায়িত্ব পালনের সময়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি-সংক্রান্ত তথ্য-নথি চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠায় দুদক। একই সঙ্গে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব অর্পণ, বাতিল ও পদায়ন-সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার সমন্বিত শিক্ষাব্যবস্থাকে আরও উৎসাহিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
১২ ঘণ্টা আগে
ছয় দফা দাবিতে আগামী শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। এ লংমার্চে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ কারণে মতিঝিলের শাপলা চত্বর থেকে বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত লংমার্চে সরকার ও প্রশাসনকে নিরাপত্তা...
১২ ঘণ্টা আগে
গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর গণভোটের গণ রায়কে উপেক্ষা করার পর স্থানীয় সরকার ব্যবস্থায় কর্তৃত্ববাদী হয়ে ওঠার হীন আকাঙ্ক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনকে প্রলম্বিত করার উদ্দেশে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের পর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ অব্যাহত রেখেছে...
১২ ঘণ্টা আগে