
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। আজ রোববার (১৫ জুন) পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে গণসংহতি আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এর আগে আজ বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস সংক্রমণে ভুগছিলেন। দুই মাস ধরে তিনি চিকিৎসার জন্য একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর মৃত্যুতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল শোক প্রকাশ করে বার্তায় বলেন, মোস্তফা মোহসিন মন্টু বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে সক্রিয় থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তিনি ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হারাল। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
এদিকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক শোকবার্তায় বলেন, ‘মোস্তফা মোহসিন মন্টু ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিসংগ্রামের অন্যতম নায়ক। বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে জনগণের সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলন ও চব্বিশের গণ-অভ্যুত্থানে তিনি জনগণের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন।’ নেতারা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসিন মন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আজ রোববার বাদ এশা কাঁটাবনের বায়তুল মামুর জামে মসজিদে। আগামীকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের নেকরোজবাগ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
কাল সোমবার বেলা ২টা-৩টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে রাখা হবে মোস্তফা মোহসীন মন্টুর মরদেহ। শ্রদ্ধা জানানো শেষে বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

জামায়াতকে বিএনপি সংবিধানবিরোধী হিসেবে দেখে দাবি করে সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘অনেকে বলার চেষ্টা করে, আমরা সংবিধান মানি না। সংবিধান না মানলে এখানে আসলাম কীভাবে? আমরা আইন মান্যকারী নাগরিক। সংবিধান পছন্দ না হলে, আন্দোলন করতে পারি, বিদ্রোহ নয়।’
১২ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করে বলেছেন, মুক্তিযুদ্ধের সময় তিনি শরণার্থীদের সহায়তা করেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
১৪ ঘণ্টা আগে
জঙ্গিবাদ ইস্যুতে সরকারের দুরকম বক্তব্যের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জঙ্গিবাদ নিয়ে সরকারকে সমন্বয় করে বক্তব্য দিতে হবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরকে নিয়ে সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান গভর্নরের বিশেষত্ব হচ্ছে ঋণ পুনঃ তফসিল করা, আর সে কারণেই তাঁকে এই পদে বসানো হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ....
১৮ ঘণ্টা আগে