Ajker Patrika

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৫: ৪৪
বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচারণার অংশ হিসেবে আওয়ামী লীগের শেষ জনসভা আগামীকাল বৃহস্পতিবার। এদিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল আমাদের শেষ জনসভা। আগামীকাল জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।’ 

তিনি আরও বলেন, ‘নির্বাচনে ১১ দেশের ৮০ জন পর্যবেক্ষক আসবেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আগে থেকেই ঢাকায় আছেন। বিভিন্ন দেশ থেকে ৫০ জন বিদেশি সংবাদকর্মী এসেছেন। আগামী ৫ তারিখ সকাল ৮টায় তাঁদের সাথে আওয়ামী লীগের প্রতিনিধি দল মতবিনিময় করবে।’ এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। 

নির্বাচন কমিশনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এবার নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ অধিকার প্রয়োগ করতে পারছে। যেখানে তারা আচরণবিধি লঙ্ঘন দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে তাদের অবস্থান দৃশ্যমান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত