
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, বিএনপি ও জামায়াত জোট নির্বাচনের আগেই আসন ভাগাভাগি করে নিয়েছে। আজ বুধবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপণ্যের দাম জনগণের নাগালে রাখা এবং আইনশৃঙ্খলার অবনতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত স্বাগত মিছিল পূর্ব সমাবেশে এই নেতা এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, ‘নির্বাচন হয়েছে লোক দেখানো। নির্বাচনী জালিয়াতি কিছুই নয়, সবকিছু পরিকল্পিত হয়েছে। টিআইবি রিপোর্টে বলা হয়েছে, নির্বাচন নিয়ে চরম অনিয়ম, জালিয়াতি হয়েছে। ইসলামী আন্দোলন সততার পরিচয় দিতে গিয়ে চরম বৈষম্যের শিকার হয়েছে। এরপরও আমরা দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে সবকিছু মেনে নিয়েছি। কিন্তু নতুন সরকার শপথ ভঙ্গের মাধ্যমে জুলাই সনদকে অবজ্ঞা করেছে।’
গাজী আতাউর রহমান আরও বলেন, জুলাই সনদকে অস্বীকারে হ্যাঁ ভোট বাতিলের রিট করে বিগত সরকারের ন্যায় তারা আদালতের কাঁধে বন্দুক রেখে জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করছে।
গাজী আতাউর রহমান বলেন, ‘সরকার জনগণের সহযোগিতা চায় না। তারা চায় বিদেশিদের সহযোগিতা। আমরা বলেছি, সরকার ভালো কাজ করলে সহযোগিতা করব। কিন্তু জুলাই সনদকে অস্বীকার করলে, সংস্কার না মানলে আমরা নীরবে বসে থাকব না।’

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। এর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে...
১৫ ঘণ্টা আগে
রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কেউ লংমার্চ করুক বা শর্ট মার্চ করুক, কিংবা কথায় কথায় হুমকি দেয়। আবার কেউ দেশে ফিরতে চায়। ওনার আসাতে বাধা নাই। আমরা তো চাই-ই উনি আসুক। এসে আদালত কর্তৃক যেসব কার্যক্রম আছে, সেগুলো ফেস করুক।’
১৮ ঘণ্টা আগে
ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত এই কমিটি দলের নির্দেশে বিলুপ্ত করা হয়...
১ দিন আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
২ দিন আগে