
নির্বাচনী প্রচারে মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুর-১০-এ এই নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে জামায়াত আমির বলেন, ‘দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে।’

জামায়াত আমির আরও বলেন, দেশবাসী এবার পরিবর্তন চায়। জামায়াত চায় দেশের মানুষের বিজয়। নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়াত বিজয়ী হয়।
জামায়াত আমির বলেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে। এরপর ‘ঢাকা-১৫’ আসনের বাসিন্দাদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর লোকজন সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৪ মিনিট আগে
সংবিধান সংস্কার ইস্যুতে সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘মনে রাখা উচিত, ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চরিত্র নিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ হয়েছে।’ রাজধানীর ভাটারার স্থানীয় একটি মিলনায়তনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
৩ ঘণ্টা আগে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, cরায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে। নির্বাচনে বিএনপি যেহেতু গণভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচার চালিয়েছে এবং ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে, সে কারণে গণভোটের রায়ের পক্ষে অবস্থান নেওয়া বিএনপির জন্য....
৩ ঘণ্টা আগে
গণসংহতি আন্দোলনের ‘প্রধান সমন্বয়কারী’ পদ থেকে সরে যাচ্ছেন সংগঠনটির শীর্ষ নেতা জোনায়েদ আব্দুর রহিম সাকি। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া আজ শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে