গণতন্ত্রের জন্য দেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামা উচিত জানিয়ে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘ঘরে বসে অধিকার আদায় হবে না।’ আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে গণফোরাম আয়োজিত ‘সংবিধানের ৫০ বছর এবং নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. কামাল হোসেন বলেন, ‘গণতন্ত্রের জন্য সকলের উচিত রাস্তায় নামা। ঘরে ঘরে গণতন্ত্রের বিষয়ে আলোচনা করতে হবে যাতে মানুষ সচেতন হয়। আমরা যদি মনে করি ঘরে বসে অধিকার আদায় হবে এটি হবে ভুল। ঘরে বসে সকল অধিকার ভোগ করার কথা ভাবা ভুল। এ জন্য মানুষকে মৌলিক অধিকারের বিষয়ে সচেতন করতে হবে। মানুষ মৌলিক অধিকারের বিষয় সচেতন হোক, সরকার তা চায় না।’
সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের অধিকার প্রয়োগ করে উল্লেখ করে কামাল হোসেন বলেন, ‘কাজেই সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।’ এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য পাড়া-মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ জানান তিনি।
রাষ্ট্রের নাগরিকেরা বঞ্চিত হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে তিনি বলেন, ‘তাতে দেশে গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র না থাকলে দেশের ক্ষতি হবে। সংবিধানে দেখি জনগণ ক্ষমতার মালিক, এটা কথার কথা নয়। সত্যিকার অর্থে আমাদের মালিক হতে হলে অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। মৌলিক অধিকার বঞ্চিত হলে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা সম্ভব না।’
সভায় বিশেষ অতিথির বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘চাল কিনতে মানুষের আয়ের ৩২ শতাংশ খরচ হয়ে যাচ্ছে। সকল প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এসবের জোগান সরকারকে দেওয়ার কথা অথচ দেশ পরিচালনায় সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। বিদেশি ঋণ নিয়ে সরকার টিকে থাকতে চাইছে কিন্তু এভাবে টিকে থাকা সম্ভব নয়।’
সরকারের প্রতি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার পুলিশ-আমলা ব্যবহার করে ক্ষমতায় বসে থাকতে চাইছে। এভাবে আসন্ন বৈশ্বিক সংকট মোকাবিলা করা যাবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্রের ভিত্তি। সরকারের উচিত সকলের সঙ্গে সংলাপে বসা।’
আলোচনায় সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, ‘সংবিধানে বলা আছে, জনগণ সব ক্ষমতার উৎস। আগামী নির্বাচনে জনগণ তাদের ক্ষমতা প্রয়োগ না করতে পারলে সব ব্যর্থ হবে। দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালনা করার কথা ছিল। এ বিষয়ে সব রাজনৈতিক দল রাজিও ছিল কিন্তু পঞ্চম সংশোধনী তা বদলে দিয়েছে। সংবিধানের চতুর্থ এবং পঞ্চম সংশোধনী সবচেয়ে খারাপ সংশোধনী। সংবিধান কাটাছেঁড়া করতে করতে হযবরল হয়ে গেছে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ড. মোহাম্মদ আবদুল্লাহ মাহমুদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ প্রমুখ।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির অনেক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃত এই নেতাদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বহিষ্কৃতদের বড় অংশই এখনো নিজেদের বিএনপির অংশই মনে করে এবং সে অনুযায়ী দলের পাশে থাকার চেষ্টা করে।
৪ ঘণ্টা আগে
বর্তমান সরকারের উদ্দেশ করে এনসিপির যুগ্ম সদস্যসচিব সারোয়ার তুষার বলেন, বাংলাদেশের মানুষ সংস্কার চায়, দেশের পরিবর্তন চায়। গণভোট ও সংস্কারের পক্ষে মানুষের যে আবেগ তারা সেটিকে পেছন থেকে ছুরিকাঘাত করছে এবং আত্মসাৎ করেছে। এখন তারা বলছে গণভোট অসাংবিধানিক।
৭ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের মোবাইল ফোন চুরি হয়ে গেছে। গতকাল মঙ্গলবার জোহরের নামাজের সময় রাজধানী ঢাকার একটি মসজিদে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিলেও গণভোটের রায় মেনে নিচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। জামায়াত নেতা বলেন, জুলাই সনদে ঐকমত্য কমিশন যেই ৮৪টি প্রস্তাব করেছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কারের মুখ্য প্রস্তাবগুলোতে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছিল...
৭ ঘণ্টা আগে