Ajker Patrika

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের গভীর শোক

কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতির মাধ্যমে এই শোক প্রকাশ করেন।

ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক অভিহিত করে বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমি এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও শোকাহত।’

নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার দাবি জানিয়ে তিনি বলেন, ‘পর্যটন নগরী কক্সবাজারের উখিয়ার এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি মহান আল্লাহর কাছে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত নেতা আরও উল্লেখ করেন, দুর্ঘটনাকবলিত রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে আনা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।

একই সঙ্গে পর্যটন এলাকার রিসোর্টগুলোতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা জরুরি বলেও বিবৃতিতে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার।

ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে সরকারের প্রতি পর্যবেক্ষণ ও তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে সব রিসোর্টের অগ্নিনিরাপত্তাব্যবস্থাসহ সামগ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ ও তদন্ত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো পর্যটক কিংবা নাগরিককে আর ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে না হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত