
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘সম্প্রতি চাঁদাবাজ, সন্ত্রাসী, মাফিয়াদের যে উৎপাত দেখতে পাচ্ছি, এটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার। আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করতে পারে। বিশেষ করে শিল্প এলাকাকেন্দ্রিক সন্ত্রাসী-চাঁদাবাজদের আধিপত্য বাড়ছে। যৌথ বাহিনী সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে আমাদের ধারণা, এ পরিস্থিতির উন্নতি হতে পারে।’
রোববার (১৩ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, ‘স্থানীয় পর্যায়ে এখন জনপ্রতিনিধি নেই। উপজেলা চেয়ারম্যান নেই। সিটি করপোরেশনের কাউন্সিলর নেই। তাঁদের যে কাজ, সেটা কে করবে? ইউএনও করছে! ইউএনওকে অমুক দল গিয়ে এদিকে টানে, তমুক দল গিয়ে ওদিকে টানে। প্রভাব দেখাচ্ছে, আমরা গণ-অভ্যুত্থানের লোক। আজ নির্বাচিত প্রতিনিধি নেই বলেই এসব হচ্ছে। সে কারণে আমরা বলছিলাম, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য।’
নুর বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগ নামের কোনো রাজনৈতিক দল থাকবে না।
বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ উল্লেখ করে নুর বলেন, ‘আমাদের দেশের যে ধর্মীয় সংস্কৃতি, সেটি মনে হয় খুব কম দেশেই রয়েছে। এখানে আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। তারপরও ৫ আগস্টের পরে দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়েছে, জমি দখল, বাড়িঘর ভাঙচুর, ধর্ষণ হচ্ছে। কিন্তু আমাদের আশপাশে এমনটি হয়নি।’
চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব মো. জাহিদুল করিম কচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রকিবুল ইসলাম। তিনি বলেন, যদি গুপ্তভাবে ‘মব ক্রিয়েট’ করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা শুরু হয়, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এইটা কখনোই সুখকর হবে না। ভালো কিছু বয়ে আনবে না।
৫ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ ১১ দল। তবে সংঘাত বেধে যেতে পারে এমন কর্মসূচিতে আপাতত যাবে না তারা। কঠোর বা সংঘাতমুখী কর্মসূচিতে না গিয়ে বরং সংগঠিত ও ধারাবাহিক চাপ সৃষ্টি করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এভাবে ধাপে ধাপে এই আন্দোলন...
১ দিন আগে
গুজব ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ডাকসুর সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনের নেতারা...
১ দিন আগে
‘গুপ্ত রাজনীতি’ বা অদৃশ্য কাঠামোর মাধ্যমে পরিচালিত কার্যক্রম শিক্ষাঙ্গনের স্বাভাবিক গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। তাই এমন চর্চা...
১ দিন আগে