আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘ দেখিয়ে লাভ নেই। মূলত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির তরফ থেকে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এ কথা বলেন।
আজ শনিবার রাজধানীর বেইলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘এখন (বিএনপি) জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছে (খালেদা জিয়ার মুক্তির বিষয়ে)। কে শোনে জাতিসংঘের কথা? গাজা-ইসরায়েল শোনে? দেশে দেশে যুদ্ধ। জাতিসংঘের কথায় কি যুদ্ধ বন্ধ হয়েছে? জাতিসংঘ দেখিয়ে কোনো লাভ নেই। এটা আইনের ব্যাপার। আইনমন্ত্রী খোলসা করেছেন। আমি নতুন করে কিছু বলতে চাই না।’
খালেদা জিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনের ইস্যু খুঁজছে বিএনপি দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের কোনো অস্তিত্ব নেই, নির্বাচনে যায়নি, আন্দোলনে ব্যর্থ; এখন বিএনপির কাজই হচ্ছে অন্যদের ইস্যুর ওপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের ওপর ভর করবে। আবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কোটা আন্দোলনের ওপর ভর করবে।’
প্রধানমন্ত্রীর নির্দেশে জনসংহতি নেতা সন্তু লারমার সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাঁকে বলেছি শান্তিচুক্তি বাস্তবায়ন হতে সময় লাগবে। কারণ সেখানে মূল সমস্যা হচ্ছে ভূমি। এর সমাধান অত সহজ না। এ ছাড়া গত ১৬ বছরে পার্বত্য চট্টগ্রাম বদলে গেছে। যে দিকে যাই শুধু উন্নয়ন চোখে পড়ে। আজ পাহাড়ি এলাকায় সীমান্ত সড়ক হচ্ছে। সেনাবাহিনী এ কাজটা করছে। শেখ হাসিনা থাকলে আপনাদের সব সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।’

সংসদের ভেতরে আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি। কিন্তু দুঃখের বিষয়, বিরোধী দল হিসেবে আমাদের যেটুকু পাওনা, সংসদের ভিতরে আপনারা সচেতন সাংবাদিক সমাজ লক্ষ্য করছেন, আমরা বহুলাংশে তা থেকে বঞ্চিত হচ্ছি...
৪ ঘণ্টা আগে
দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল বুধবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...
৮ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর থেকে। প্রথম লংমার্চটি রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। এ কর্মসূচি চলাকালে পথে অনেকগুলো পথসভাও করবে তারা।
১১ ঘণ্টা আগে
বিরোধী দল জামায়াতে ইসলামীকে গঠনমূলক বিরোধিতার ও আলোচনা করে জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন দৈনিক পত্রিকার সম্পাদকেরা। একই সঙ্গে আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু বা সহিংস পথে গিয়ে দেশকে অস্থিতিশীল না করার পরামর্শও দিয়েছেন তাঁরা...
১ দিন আগে