
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচি থেকে খালেদা জিয়ার স্মৃতিচারণ ও তাঁর জন্য দোয়ার পাশাপাশি দুস্থদের সহযোগিতাও দেওয়া হয়।
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আজ শনিবার বিকেলে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সেই সঙ্গে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
এ ছড়া আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ আয়োজনে খালেদা জিয়াকে বিএনপির রাজনৈতিক অর্জনের ‘মূল কারিগর’ হিসেবে অভিহিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজ আমাদের জন্য একটা আনন্দের দিন যে, এই দিনে সেই নেত্রী (খালেদা জিয়া) জন্ম নিয়েছিলেন। যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশে বারবার তিনি নেতৃত্ব-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন। তিনি বাংলাদেশকে সমৃদ্ধ করবার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।’
দলের জন্য খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমি শুধু এটুকু বলতে চাই, আজ বিএনপির যা অর্জন, একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল এবং এই দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’
মহাসচিব বলেন, ‘দীর্ঘদিন সংগ্রাম-লড়াই, আপস না করা, দলকে ধারণ করা এবং নেতা-কর্মীদের স্বীকৃতি দেওয়া, এই মহান নেত্রী আমাদের মাঝে আর নেই। আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে, বিএনপিকে আমরা সত্যিকার অর্থে এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই, যা সত্যিকার অর্থে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।’
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর পরিচালনায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।
এ দিন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা-কর্মীরা রাজধানীতে জলাশয় পরিষ্কারের কর্মসূচি পালন করেন।
নেতা-কর্মীরা জানান, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মূলত এই জনসেবামূলক কাজ করছেন তারা। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশনাও পালন করছেন। রাজধানীর পাশাপাশি সারা দেশেও একযোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপির নেতা–কর্মীরা।

মুক্তিযুদ্ধের পর যে গণতান্ত্রিক ও প্রগতিশীল রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জনগণের মধ্যে তৈরি হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। সেই রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির মধ্যেই একটি প্রতিক্রিয়াশীল পটপরিবর্তনের লক্ষ্যে ১৫ আগস্টের হত্যাকাণ্ড সংঘটিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা
২ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন গুঁড়িয়ে দেওয়া, বঙ্গবন্ধুর ভাস্কর্য ম্যুরাল গুঁড়িয়ে দেওয়ার ঘটনাই প্রমাণ করে ১৫ আগস্ট ও ৫ আগস্ট সেই একই রাজনৈতিক শক্তি বাংলাদেশের জন্মশত্রু-চিরশত্রুদের কাজ। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে, প্রতিহিংসা চরিতার্থ করছে...
২ ঘণ্টা আগে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল—বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ অবস্থান নেওয়ায় দলটি নির্ধারিত কর্মসূচি পালন করতে পারেনি। এদিকে, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) তাদের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
২ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় কমিটিতে সদস্য হিসেবে চারজনকে মনোনীত করা হয়েছে। আজ শনিবার দলটির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগে