
স্থানীয় সরকার নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। কারণ, এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না।
তিনি বলেন, ‘দলের মধ্যে হয়তো দুই-একজন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারেন। তাঁদের বলব, ৫ আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যাঁরা দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। সুতরাং, কেউ অনৈতিক কাজ করবেন না।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, ‘দলকে সুশৃঙ্খল ও সুসমন্বিতভাবে পরিচালনা করাই এখন আমাদের দায়িত্ব। দলের নেতা-কর্মীরা সরকারের জনকল্যাণমূলক পদক্ষেপ জনগণকে অবহিত করবেন এবং তাদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। নেতা-কর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক চিন্তা করার সুযোগ পাবে না।’
রিজভী আরও বলেন, ‘জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনকল্যাণ, নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে যে কাজ করেছেন, সেগুলোই বিএনপির জনপ্রিয়তা বাড়িয়েছে। তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন কর্মসূচি বাস্তবায়ন করছেন।’

ভারতের ভোটার তালিকায় কারচুপি ও ভোটাধিকার হরণের অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন করছেন ছাত্র-যুবকেরা। সেই আন্দোলন দমনে পুলিশি হয়রানি, দমন-পীড়ন ও গ্রেপ্তার চালানো হচ্ছে। তাঁরা অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর
১৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত হয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি।
১৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে ১৩টি বামপন্থী দলের মোর্চা সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। চুক্তি বাতিল না হলে ‘কঠোর’ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা। একই সঙ্গে রাজধানীর ইনভেস্ট বাংলাদেশ ভবনের সামনে শ
১৭ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত নিখাদ বন্ধু। আজ রোববার সকালে তুরস্ক সফর শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
২০ ঘণ্টা আগে