
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমার শত শত ভাইদের হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মত বক্তব্য দেয়, শত শত মানুষ হত্যা করে, গুম করে, খুন করে আবার নির্লজ্জের মতো বিচার চায়। খুনি হাসিনার অবশ্যই বিচার হবে। তাকে এনে এই বাংলাদেশে বিচার করে হবে। তার ওই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ।’
আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
সারজিস আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলি, দেশ এবং দেশের বাইরে যারা খুনি হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, বিভিন্নভাবে প্রমোট করছেন, আপনাদের এই দেশের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা ভুলে যায়নি। এই দেশের তরুণ প্রজন্ম আপনাদের ভুলে যায়নি। তাঁরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল, প্রয়োজনে আবার নামবে।’
সারজিস আরও বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে খুনি হাসিনা থেকে শুরু করে, প্রত্যেক খুনের সঙ্গে জড়িত যারা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং কতিপয় বিপথগামী পুলিশ সদস্য সবাইকে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। তাঁরা যদি এটি না পারে তাহলে তাঁদের জায়গা থেকে অন্য বড় বড় গল্প বলে লাভ নেই।’

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই বাজেট জনকল্যাণমুখী বা রূপান্তরমুখী না হয়ে ইশতেহারনির্ভর ও অবাস্তব প্রতিশ্রুতিনির্ভর হয়েছে বলে অভিযোগ দলটির...
১৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘এখন একটা নির্বাচিত সরকার রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন রয়েছে। তারা এখন দায়িত্ব নিয়েছে। এটা আইনশৃঙ্খলা বাহিনীর কন্ট্রোলের বিষয়। আমরা মাঠে নামলে সেটাকে বলবে “মব”। আমরা মাঠে গিয়ে মব করতে পারব না।’
১৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘রাজনৈতিক সংস্কারের পরবর্তীতে যে অর্থনৈতিক সংস্কারের প্রয়োজন ছিল, সেটা কিন্তু এই বাজেটে সম্ভব হবে না। বাজেটে কিছু সৃজনশীল জায়গা তারা দেখিয়েছে, কিছু পণ্যের কর কমিয়েছে, শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ বৃদ্ধি করেছে...
১৬ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, এই বাজেটে শিল্প খাতে যে বরাদ্দ রাখা হয়েছে, এর ফলে অর্থনীতি অত্যন্ত দ্রুততার সঙ্গে সচল হবে। আমরা আশা করি যে, খুব দ্রুত বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে।
১৮ ঘণ্টা আগে