
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২৪ সেশনে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করা জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সদস্য সম্মেলনে নির্বাচন কমিশনার ও জামায়াতের প্রচার-মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ নির্বাচিত সভাপতির নাম ঘোষণা করেন।
এর আগে, গত ২৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত সারা দেশে অনলাইনে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতির নাম ঘোষণার পর শিবিরের সাবেক নেতারা বিভিন্ন ধরনের স্মৃতিচারণ, গান ও সংগীত পরিবেশন করেন।
শিবির সভাপতির নাম ঘোষণা করার পর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ আলোচনায় বসে। তারা আলোচনা-পরামর্শ করে সেক্রেটারি জেনারেলের নাম প্রস্তাব করেন। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।
নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম এর আগে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, দপ্তর সম্পাদক, সাহিত্য সম্পাদক, প্রকাশনা সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়নরত।
শিবিরের নতুন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম এর আগে, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।

কোনো বিপ্লব বা কোনো গণ-অভ্যুত্থান কোনো সংবিধানের অধীনে হয় না। এটা জনগণের ইচ্ছায়, আকাঙ্ক্ষায় হয়। সংবিধানের অনেক কিছু ছাড়াই এ পর্যন্ত আমরা এসেছি। যেমন ইন্টেরিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নাই। ৯০ দিনের মধ্যে ইলেকশন করতে হবে—যদি এ রকম সিচুয়েশন হয় সেইটা আমরা মানিনি, মানতে পারিনি...
১৩ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটের মাধ্যমে ৬৮ শতাংশ জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সংবিধানের কোন কোন জায়গায় পরিবর্তন প্রয়োজন।
১৪ ঘণ্টা আগে
প্রবাসীদের সংকটে সহায়তার লক্ষ্যে গঠন করা হয়েছে ‘এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল’। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সমন্বয়ে এই সেল গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
১৪ ঘণ্টা আগে
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ ঘণ্টা আগে