
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাই চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ শুক্রবার রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক ও উদারনৈতিক রাজনৈতিক দল। প্রতিটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে ১০ থেকে ১২ জনের মতো প্রার্থী আছে। এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। শিগগির আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য সবুজসংকেত দেব।’
নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান বিএনপির এ নেতা।
সমমনা দলগুলোকে আসন ছাড়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘যাদের সঙ্গে জোট হবে, তাদের সঙ্গে আলাপ-আলোচনা এখনো চলমান। আমরা জোটের কাছে সেই আসনগুলো চাইব বা শেয়ার করব, যে আসনগুলো জিতিয়ে নিয়ে আসতে পারব বলে আশা রাখি। জোটের সঙ্গে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। তারা তো তাদের দাবি উত্থাপন করবেই।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আসন নিয়ে আলোচনা হয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনৈতিক আলোচনা তো সব দলের সঙ্গেই হয়। এনসিপির সঙ্গেও হয়। তবে আসনভিত্তিক কোনো আলোচনা তাদের সঙ্গে আমাদের হয়নি।’
সালাহউদ্দিন বলেন, গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা রয়েছে। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত, আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা।
বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় বিএনপি। এ বিষয়ে যা হবে, তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।
আওয়ামী লীগের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ৫ আগস্টই জনগণ প্রত্যাখ্যান করেছে। তবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা বিএনপি নির্ধারণ করবে না; করবে জনগণ ও বিচারিক আদালত।

জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল আজ সোমবার রাজধানীর গুলশানে বাংলাদেশ সফররত ফরাসি সিনেটরদের সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার...
৭ ঘণ্টা আগে
গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে জীবন উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এই দিবসের গুরুত্ব মানবাধিকার রক্ষা, গণতন্ত্র এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা...
৮ ঘণ্টা আগে
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকে ও ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার...
১০ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়...
১১ ঘণ্টা আগে