
দেশের বিরাজমান অস্থিরতা ও প্রত্যাশার মাঝে আশঙ্কার কথা শোনালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘আমরা একটা পরিবর্তন চেয়েছি। সেই পরিবর্তন যেন এমন না হয়, আমরা নতুন করে আবার একটি ফাঁদে পড়ে যাই। আমার সেই ভয়টি হচ্ছে যে আমরা নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছি কি না।’
আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে তারুণ্যের ভাবনা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
পরিবর্তিত প্রেক্ষাপটে সংস্কার উদ্যোগ প্রসঙ্গে মঈন খান বলেন, ‘আমরা দুনিয়ার সব সমস্যা সমাধান করতে চাচ্ছি। নিশ্চয়ই আমরা সব সমাধান করব। একটি অন্তর্বর্তী সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার এসে পরশপাথর ছোঁয়াবে, আর সমস্যার সমাধান হয়ে যাবে—এমনটা নয়। এটা বৈদ্যুতিক বাতির মতো নয় যে...গণতন্ত্র...আমি সুইচ টিপলে চলে আসবে কিংবা সংস্কার হচ্ছে সুইচ; সংস্কারের সুইচটা টিপে দিলাম, সবকিছু ঠিক হয়ে গেল। এ রকম হতে পারে না। আমি সবকিছু করে দেব—দুনিয়া কিন্তু এভাবে চলে না। এই বাস্তবতা কিন্তু অন্তর্বর্তী সরকারকে উপলব্ধি করতে হবে।’
তিনি বলেন, ‘এখানে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে। একটা প্রতিপক্ষ সৃষ্টি করার চেষ্টা চলছে, কারা করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। উদ্দেশ্যমূলকভাবে দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে। রাজনীতিবিদদের সংস্কার না হলে কোনো সংস্কার কাজ হবে না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ওই পোস্টের কারণে তাঁকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।
২৩ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে অন্তত ৭টি ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)...
১ ঘণ্টা আগে
নাহিদ ইসলাম বলেন, বিজয়ের এই ঐতিহাসিক ক্ষণে সরকারের প্রতি আমাদের আন্তরিক আহ্বান, গণভোটে প্রদত্ত জনরায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে সংস্কার বাস্তবায়ন করুন। সন্ত্রাস ও দখলদারির রাজনীতি পরিহার করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাষ্ট্রের প্রতিটি স্তরে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করুন।
১ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনকে এখনো রাজনৈতিক আধিপত্য বিস্তারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। সংগঠনটির দাবি, ক্যাম্পাস দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাগুলো প্রমাণ করে,
১২ ঘণ্টা আগে