
সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের কাছে টাকা তাঁর ব্যবসার। এই টাকা নির্বাচনী প্রচারণার কোনো কাজে ব্যবহারের জন্য ছিল না বলে দাবি করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
আজ বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তাঁর কাছে থাকা টাকা নির্বাচনী প্রচারণার কোনো কাজে ব্যবহারের জন্য ছিল না; এটি ছিল তাঁর ব্যবসায়িক টাকা।
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। মেশিনে টাকা গণনা চলছে। এখন পর্যন্ত ৫০ লাখ টাকা গণনা করা হয়েছে।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
সৈয়দপুর বিমানবন্দর থানা-পুলিশ জানিয়েছে, আজ বুধবার দুপুর ১২টার দিকে তাঁকে আটক করা হয়েছে। তিনি ঢাকা থেকে একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে সৈয়দপুরে আসেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রায় ৫০ লাখ টাকাসহ তাঁকে আটক করা হয়েছে। গণনা চলছে। তিনি বলছেন, এটা তাঁর ব্যবসার টাকা।’
আটকের পর সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা গেছে, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তাঁর ব্যবসার টাকা।

বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তা তল্লাশিকালে তাঁর কাছে থাকা প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় তাঁকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুলে ভোট দেবেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে
২ ঘণ্টা আগে
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। মেশিনে টাকা গণনা চলছে। এখন পর্যন্ত ৫০ লাখ টাকা গণনা করা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে
জামায়াত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, কর্মসংস্থান সৃষ্টিসহ শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, কৃষক ও শ্রমিক কল্যাণ, তথ্যপ্রযুক্তি ও পর্যটন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
৫ ঘণ্টা আগে