
রাজাকার, আলবদর, আলশামসসহ যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত সবার পূর্ণাঙ্গ বিচার না হওয়ায় প্রতিক্রিয়াশীল শক্তি এখনো মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রভাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই মন্তব্য করেন।
ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘রাজাকার, আলবদর, আলশামসসহ যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত সবার পূর্ণাঙ্গ বিচার সম্পন্ন না হওয়ায় আমরা লক্ষ করি প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি, একাত্তরের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বিভিন্ন সময়ে মাথাচাড়া দিয়ে ওঠে এবং তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুতরাং পরিপূর্ণভাবে বিচার কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে এই বাংলাদেশ থেকে আমরা তাদের পরিপূর্ণভাবে নির্মূল করতে পারব।’
একাত্তরের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় নিয়ে আসাই বর্তমানে জাতির দাবি উল্লেখ করে মেয়র বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে দাঁড়িয়ে দীর্ঘদিন পরে হলেও আমরা রাজাকার, আলবদর, আলশামসদের মধ্যে যারা মূল হোতা ছিল, সেই সব যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনতে পেরেছি। তাদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। কিন্তু যারা শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করেছে, সেই সব রাজাকার, আলবদর, আলশামস এখনো সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় লুকিয়ে আছে। সুতরাং এই বিচার কার্যক্রম পূর্ণাঙ্গ সম্পন্ন হয়নি। যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনাটাই এখন জাতির দাবি।’
একাত্তরের ১৪ ডিসেম্বর শাহাদতবরণকারী সব শহীদ বুদ্ধিজীবীর প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মেয়র তাপস বলেন, বাঙালি জাতির বিজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এর আগে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিব হিসেবে ব্যারিস্টার শেখ তাপস পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামানসহ দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম। তিনি বলেছেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তা না হলে সরকারের প্রতি জনগণের সহযোগিতা পাওয়া যাবে না।
১৪ ঘণ্টা আগে
রাজশাহীতে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে দলের আমির শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে আপত্তি নেই, তবে তা হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। তিনি স্থানীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেন।
১৯ ঘণ্টা আগে
জামায়াত নেতা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ ছিল সরকারের কাঙ্ক্ষিত ‘সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার’ বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ এবং গণতান্ত্রিক চর্চার নতুন উদ্যোগ। তাঁর ভাষায়, ‘নির্বাচনের ফল কী হবে, তা আমরা আগেই জানতাম। তবুও আমরা অংশ নিয়েছি জনগণের সামনে আমাদের অবস্থান স্পষ্ট করতে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনন্দন জানানো হয়।
১ দিন আগে