
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ছয় মাসের জন্য দলীয় সদস্যপদ স্থগিত করা হয়েছে দলটির সাবেক এই সভাপতির। আজ সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দলের কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় পার্টির শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য গঠনতন্ত্র অনুযায়ী মনজুরুল আহসান খানকে উপদেষ্টার পদ থেকে স্থায়ী অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তাঁর সদস্যপদ আগামী ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। সদস্যপদ স্থগিত থাকাকালীন তাঁর কার্যকলাপ সম্পর্কে নতুন কোনো অভিযোগ উত্থাপিত হলে সে ক্ষেত্রে পুনরায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় পার্টির শৃঙ্খলা, রীতিনীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি একটি গণমাধ্যমে বর্তমান কেন্দ্রীয় কমিটির সমালোচনা করে মনজুরুল আহসান বলেন, ‘বর্তমান সিপিবির নেতৃত্বে রয়েছে একটা সুবিধাবাদী গোষ্ঠী। এরা অতীতেও কোনো আন্দোলন করেনি, বর্তমানেও করে না।’
মনজুরুল আহসান আরও বলেন, ‘তাল মিলিয়ে চলতে তো পারছেই না, উল্টো আরও পিছিয়ে এসেছে। এই কমিটিকে আমরা সরিয়ে দেব। সেন্ট্রাল কমিটিতে তাদের একজনের মেজরিটি। সারা দেশের সদস্যদের মধ্যে আমাদের মেজরিটি বেশি। বেশির ভাগ জেলা আমাদের সমর্থন করবে। আমরা একটা রিকুইজিশন সম্মেলন ডেকে তাদের সরিয়ে দেব।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অনেক বড় লড়াইয়ের পর একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এই নির্বাচিত সরকারের কাছে কী চান? দেশকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে এমন বাংলাদেশ গড়ে উঠবে, যা আমাদের সবার জন্য শুভকর একটা দেশ হবে।
১ ঘণ্টা আগে
গ্যাস ও বিদ্যুৎ-সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
কেউ এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বা জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী হবে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চে দেশের বিভিন্ন জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সংহতি জানিয়েছেন। এতে প্রমাণ হয়, বন্দর ইস্যু এখন আর শুধু চট্টগ্রামের...
৪ ঘণ্টা আগে
আজ শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এনসিপির এই নেতা।
৫ ঘণ্টা আগে