Ajker Patrika

কাল যৌথ সভা ডেকেছে বিএনপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
কাল যৌথ সভা ডেকেছে বিএনপি

দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল বুধবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সব নেতাদের যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত