
জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের ‘বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছে’—এমন দাবির সমালোচনা করে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ‘মিথ্যাচার’ ও ‘অপতথ্য’ ছড়ানোর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান।
আজ সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ অভিযোগ করেন।
রাশেদ খান বলেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে দাবি করেছেন। এ সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা তাঁর পাশে ছিলেন। তবে ওই দাবির বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করেননি বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, ‘এই জঘন্য মিথ্যাচারের বিষয়ে কেউ কোনো টুঁ শব্দ করেনি।’
এনসিপিকে নিয়ে সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘নতুন বন্দোবস্তের দল এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে ঠিক এই রকম মিথ্যাচার শিখেছে।’

সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলগুলো গত ছয় মাসে কী ধরনের ‘গুজব, প্রপাগান্ডা ও ঘৃণা’ ছড়িয়েছে, তারও মূল্যায়ন প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, ‘সরকারি দলের ১৮০ দিনের মূল্যায়ন যেমন দরকার, ঠিক বিরোধীদল ছয় মাসে কী কী গুজব, প্রপাগান্ডা ও ঘৃণা ছড়িয়েছে, তারও মূল্যায়ন দরকার।’

বিরোধী দল জামায়াতে ইসলামীকে গঠনমূলক বিরোধিতার ও আলোচনা করে জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন দৈনিক পত্রিকার সম্পাদকেরা। একই সঙ্গে আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু বা সহিংস পথে গিয়ে দেশকে অস্থিতিশীল না করার পরামর্শও দিয়েছেন তাঁরা...
১ ঘণ্টা আগে
বর্তমান বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডকে ‘অদক্ষতা, অব্যবস্থাপনা, অপরিণামদর্শিতা ও অসততার’ দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছে প্রধান বিরোধীদলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। কারণ, এবার দলীয়...
৪ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য প্রকাশের পর বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য ও গ্রাফিকস ডিজাইনার তানিম সুফিয়ানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে