
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে ফের বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা পৌনে ১টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে বৈঠক।
বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও দলটির একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি বলছে, পিটার হাসের সঙ্গে আজকের বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল না। এই বৈঠকের কারণেই এদিন পূর্বনির্ধারিত দুপুর ১২টার সংবাদ সম্মেলনও স্থগিত করা হয়। হাসের সঙ্গে বৈঠক করে একই দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্র কনভেনশনে যোগ দেন মির্জা ফখরুল। বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনীতি ও অর্থনীতি-বিষয়ক ডেপুটি কাউন্সিলরও উপস্থিত ছিলেন।
যদিও ওই বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন বিএনপি মহাসচিব। পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরকে ‘গুজব’ দাবি করে আজ সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, ‘এ ধরনের কোনো বৈঠক হয়নি। সম্পূর্ণ মিথ্যা। গুজব ছড়ানো হচ্ছে।’
এদিকে আজ দুপুর ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে মধ্যাহ্নভোজ করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এ মধ্যাহ্নভোজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক-বিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক-বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে বিনম্র স্বরে সহযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
৮ ঘণ্টা আগে
‘গতকাল দিবাগত রাতে কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এনসিপি তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
৯ ঘণ্টা আগে
ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বের আমন্ত্রণ জানালে বাংলাদেশ সাধুবাদ জানাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।’
১১ ঘণ্টা আগে
গোপালগঞ্জসহ তিন জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ছয় মাস মেয়াদি এই কমিটিগুলোর অনুমোদন দেন।
১ দিন আগে