
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। পূরণ হয়নি বলেই আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই সামনে যাতে আর এমন না হয়।’
আজ বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন তিনি।
এদিন সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ বিরোধীদলীয় নেতাদের সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান নাহিদ ইসলাম।
মহান স্বাধীনতা দিবস নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের স্বাধীনতার সপক্ষে যাঁরা ছিলেন, শহীদ হয়েছিলেন, বীরাঙ্গনা হয়েছেন, তাঁদের আজকের এই দিবসে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ গড়তে চান বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ গড়তে চাই। আমরা এটার জন্যই এ মুহূর্তে কাজ করছি।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, ‘ডিপ স্টেট’ তাঁদের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। তিনি বলেছেন, ‘আমরা (অন্তর্বর্তীকালীন সরকার) যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন...
৯ মিনিট আগে
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে একটি ফ্যাসিবাদী শক্তিকে বিদায় জানাতে গিয়ে প্রায় দুই হাজারের অধিক ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে। এরপরও আমরা সেই পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পুরোপুরি অর্জন করতে পারিনি। নতুন নতুন বাস্তবতা ও সংকট দেশে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে।’
৫ ঘণ্টা আগে
জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যানারসহ মিছিল ও ফুল নিয়ে লাইনে অপেক্ষমাণ থাকা অবস্থায় একটি গ্রুপ তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাদের ভদ্রভাবে প্রতিরোধ করেন।
৬ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার, সকলের মতো আমরা শ্রদ্ধা জানাতে এসেছিলাম।’ আজ বৃহস্পতিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে শহীদদের জন্য মোনাজাত...
৮ ঘণ্টা আগে