ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, মারধর ও সংঘর্ষের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। শত শত শিক্ষার্থীর রক্ত জড়িয়ে ছাত্রলীগ অত্যন্ত জঘন্য ইতিহাস রচনা করেছে। এই পৈশাচিক হামলার নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি।’
আজ সোমবার সন্ধ্যায় দলের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তাঁরা।
নেতৃবৃন্দ বলেন, কোটা আন্দোলনকারীদের প্রতিপক্ষ বানিয়ে সরকার নিজেদের সর্বনাশা পতন ডেকে আনছে। সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সারা দেশে কোটা আন্দোলনকারী নিরীহ নিরপরাধ ছাত্রদের ওপর ছাত্রলীগের বর্বর হামলা করে রক্তের নেশায় মেতে উঠে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সমাধান না করে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে খোদ প্রধানমন্ত্রী তাচ্ছিল্য ও বেফাঁস মন্তব্য করে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করলেন। শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের জের ধরেই ছাত্রলীগ সাধারণ নিরস্ত্র ছাত্রছাত্রীদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে।
হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তাঁরা আরও বলেন, একটি গণতান্ত্রিক দেশে যে কোনো দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করা অধিকার। কিন্তু আওয়ামী লীগ বরাবরই যৌক্তিক আন্দোলনকে দাবিয়ে রাখার জন্য ছাত্রলীগ-যুবলীগকে লেলিয়ে দেয়। তারা শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালিয়ে রক্তাক্ত করে যৌক্তিক আন্দোলনকে দমানোর চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
১৯ মিনিট আগে
প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির নেতৃত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার মতো বিষয়গুলো থাকলেও গত ছয় মাসে এগুলোর কোনো একটিরও বাস্তবায়ন দেখা যায়নি...
১ ঘণ্টা আগে
‘ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে বসতভিটা, তিন ফসলি উর্বর জমি, পরিবেশ ও প্রাণ-প্রকৃতি ধ্বংস হবে এবং বিপুলসংখ্যক মানুষ উদ্বাস্তুতে পরিণত হবে। কোনো যুক্তিতেই এ ধরনের কয়লা উত্তোলনকে লাভজনক বা জনস্বার্থসম্মত বলা যায় না।’
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ১৩ লাখ কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের দেওয়া হচ্ছে কৃষক কার্ড এবং দরিদ্র পরিবারের নারীদের দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড। খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রধানদের...
১ ঘণ্টা আগে