
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ছয় দফা স্বাধীনতাসংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ছয় দফা মানে না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।’ আজ শুক্রবার সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ছয় দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান, তারই সঙ্গে ৭ জুনের হরতালে বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হন। ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত। ’৬২তে পাকিস্তান-ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না।’
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, ‘ছয় দফা না হলে ’৬৯-এর গণ-অভ্যুত্থান হতো কি না? এই ছয় দফা আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তন করেছে। ’৭৫-এর পর ৭ জুন, ৭ মার্চ এসব দিবস নিষিদ্ধ করে দেয়। যারা নিষিদ্ধ করে দেয়, তারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। তারা দেশের স্বাধীনতা মানে না।’
তবে এর আগে, ৩ জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘১৫ আগস্টের ঘটনাকে বিএনপি সমর্থন করে না। কিন্তু, ১৫ আগস্টের সঙ্গে জিয়ার নাম জড়ানোটা ভয়ংকর প্রতিহিংসার রাজনীতিকে উসকে দেওয়ার মতো।’
মির্জা ফখরুল বলেন, যারা জিয়ার স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে, তারা স্বাধীনতাকেই অস্বীকার করে। প্রাইমারি স্কুলের বইয়ে ইতিহাসের নামে মিথ্যাচার করা হচ্ছে। সেখানে মুক্তিযুদ্ধে অবদান রাখা কারও নাম নেই।

নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্বশীল মন্ত্রীর পরস্পরবিরোধী মন্তব্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের ভূমিকাকে ‘স্বাধীনতাহীন’ ও ‘নতজানু’ উল্লেখ করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলটি...
১৩ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মঞ্চ মিলনায়তনে ‘মানবেন্দ্র নারায়ণ লারমার চিন্তা-দর্শন-রাজনীতি ও নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ...
১৪ ঘণ্টা আগে
সর্বদলীয় ছাত্রঐক্যের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেছেন, ‘শফি আহমেদ ছিলেন আপা-ম্যাডামের পছন্দের বাইরে গড়ে ওঠা একজন শক্তিশালী ছাত্রনেতা। নিজের যোগ্যতা ও রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে তিনি নেতৃত্বে এসেছিলেন।’
১৫ ঘণ্টা আগে
চীনা রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দুই দেশের রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং দুই দেশের চলমান উন্নয়নকাজ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
২০ ঘণ্টা আগে