জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ৩৯ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
আজ শনিবার (২৮ জুন) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
ঘোষিত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য—১ জুলাই অভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান, ২-৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ, ৮-১৫ জুলাই জামায়াত নেতাদের শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান (রংপুরে), ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ, ২০-২৪ জুলাই সেমিনার-সিম্পোজিয়াম, ২৫-২৮ ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া ২৯-৩০ জুলাই নারী ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা, ১ আগস্ট শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন, ১-৩ আগস্ট আলোকচিত্র প্রদর্শনী ও ৫ আগস্ট ঢাকায় গণমিছিল, দেশব্যাপী মিছিল ও সমাবেশ।
এ ছাড়া ৬-৮ আগস্ট সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের উদ্যোগে আলোচনা সভা করবে দলটি।

গ্যাস ও বিদ্যুৎ-সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
কেউ এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বা জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী হবে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চে দেশের বিভিন্ন জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সংহতি জানিয়েছেন। এতে প্রমাণ হয়, বন্দর ইস্যু এখন আর শুধু চট্টগ্রামের...
২ ঘণ্টা আগে
আজ শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এনসিপির এই নেতা।
৩ ঘণ্টা আগে
আজ শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের উদ্দেশে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে, ১১ দলের ঘোষিত প্রথম লংমার্চ কর্মসূচির প্রস্তুতি নিয়ে বৈঠক করেন জোটের নেতারা।
৪ ঘণ্টা আগে