
৭৫ জন প্রতিনিধির সমন্বয়ে প্রবাসীদের নিয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য বলে জানিয়েছেন নাগরিক কমিটির নেতারা। আজ রোববার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রবাসী কমিটির ঘোষণা দেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং প্রবাসীবিষয়ক সম্পাদক এহতেশাম হক।
সংবাদ সম্মেলনে ডা. তাসনিম জারা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের একটি ধারণা ছিল যে মেধাবী, শিক্ষিত এবং সৎ মানুষ রাজনীতিতে আসে না। কিন্তু জুলাই বিপ্লব সেই ধারণা ভেঙে দিয়েছে। পেশাদার এবং দক্ষ ব্যক্তিরা রাজনীতিতে এগিয়ে আসছেন, দেশ পুনর্গঠনে তাঁরা অবদান রাখতে চান।’
প্রবাসী কমিটির বিষয়ে তাসনিম জারা আরও বলেন, ‘এই কমিটিতে আমরা পেয়েছি জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, কর্মী, ইমাম ও ব্যবসায়ীদের। তাঁদের সবার সংকল্প বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখা।’
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ‘অভ্যুত্থানের সময় রেমিট্যান্স শাটডাউন দিয়ে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রবাসী ভাইবোনেরা। নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমাদের দেড় কোটি প্রবাসীকে অন্তর্ভুক্ত করতে প্রবাসী কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।’
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই বিপ্লবের চালিকাশক্তি ছিল মানুষ। এই প্রবাসী কমিটি সেই শক্তিরই একটি সম্প্রসারণ। তাঁরা শুধু প্রবাসে বসে দেশের জন্য চিন্তা করেন না; তাঁরা দেশের জন্য কাজ করতে প্রস্তুত।
প্রবাসীবিষয়ক সম্পাদক এহতেশাম হক বলেন, ‘আমি ২২ বছর পর আমার মাতৃভূমিতে ফিরে এসেছি। কারণ, আমি বিশ্বাস করি, এটি দেশের জন্য কিছু করার সময়। আমি চাই, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রতিটি প্রবাসী বাংলাদেশি দেশের জন্য তাঁদের মূল্যবান জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগান।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থিত সংগঠন হিসেবে দলিত, হরিজন, তফসিলি ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ‘জাতীয় জনজাতি জোট’-এর আত্মপ্রকাশ ঘটেছে। ডেভিড রাজুকে আহ্বায়ক ও কৈলাশচন্দ্র রবিদাসকে সদস্যসচিব করা হয়েছে...
১০ ঘণ্টা আগে
ঢাকা দক্ষিণ সিটি করপোশনের মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এই প্রতিশ্রুতি দেন তিনি।
১০ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, দেশজুড়ে জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। তেলের দাম বাড়ানোর পর সেই লাইন উধাও হয়ে গেল—এটা স্বাভাবিকভাবে প্রশ্ন...
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাপান সফরে যাচ্ছেন। আজ শুক্রবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১ দিন আগে