
জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণকে সচেতন করতে সারা দেশে আগামী ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জনসংযোগের অংশ হিসেবে সারা দেশে সমাবেশ, লিফলেট বিতরণ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে তারা।
আজ শনিবার রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। হাসনাত বলেন, ‘অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল, আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, সব পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে।’
হাসনাত আরও বলেন, ‘গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছি। ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ সরকার এখনো নেয়নি। সব অংশীজনের সঙ্গে আলোচনা প্রয়োজন। আমাদের আহ্বান থাকবে, সরকার শিগগির কাজ শুরু করবে। সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, সহমুখপাত্র সালেহ উদ্দিন সিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদসহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটিতে নাম আসার পর ক্ষোভ জানিয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি। এনসিপির নারী সংগঠনটিতে তাঁকে পদায়ন করার বিষয়ে তিনি অবগত নন বলেও ইঙ্গিত দিয়েছেন।
৩ মিনিট আগে
অন্যান্য পদগুলোর মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিদা বুশরা মিশমা। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে—হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন এবং...
২ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়ন করে জুলাই সনদ অনুযায়ী সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে বিরোধী দল। প্রথম দফার সাত দিনের কর্মসূচি শেষ করে নতুন করে ১৫ দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আন্দোলন জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি....
১০ ঘণ্টা আগে
রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসার সামনে ‘মব সৃষ্টি’ ও পঞ্চগড়ে জাগপার জেলা কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
২১ ঘণ্টা আগে