Ajker Patrika

জার্মানির ৭-১ গোলের জয়, সুইডেনের পাঁচ

হিউস্টনে গত রাতে গোলের বন্যা বইয়ে দিয়েছে জার্মানি। নবাগত কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করেছে জার্মানরা। ফুটবল বিশ্বকাপে জার্মানির গোল এখন ২৩৯। গোলমেশিন জার্মানির জয়ের রেশ কাটতে না কাটতেই সকালে আরেক ইউরোপীয় দল গোলের বন্যা বইয়ে দিয়েছে। আট বছর পর বিশ্বকাপে ফেরা সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুইডেনের ইয়াসিন আয়ারি জোড়া গোল করেছেন। চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক জার্মানি-কুরাসাও, সুইডেন-তিউনিসিয়া ম্যাচের কিছু ঘটনা।

আপডেট : ১৫ জুন ২০২৬, ১৮: ৪৪
এই ছবিটাই হয়ে থাকল জার্মানি-কুরাসাও ম্যাচের প্রতীকী ছবি। নবাগত কুরাসাওকে ৭-১ গোলে হারিয়েছে জার্মানি। জার্মানরা উদযাপন করলেও কুরাসাওয়ের ফুটবলারদের মুখ ভার। ছবি: এএফপি

হিউস্টনে কাই হ্যাভার্টজ, জামাল মুসিয়ালারা গোলের বন্যা বইয়ে দিয়েছেন। গ্যালারিতেও দেখা গেছে সেই উন্মাদনা। জার্মান সমর্থকেরা এভাবেই দেশটির জাতীয় পতাকা উড়িয়েছেন। ছবি: এএফপি

জার্মানি-কুরাসাও ম্যাচে হিউস্টনের গ্যালারিতে দেখা গেছে কিংবদন্তিদের উপস্থিতি। থমাস মুলার (বাঁয়ে), ইয়ুর্গেন ক্লপ (মাঝে) একে অপরের সঙ্গে কথা বলেছেন। ছবি: এএফপি

শিষ্যদের পারফরম্যান্স দেখে আনন্দিত জুলিয়ান নাগলসমান। কুরাসাওকে যেভাবে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে, তাতে খুশি না হয়ে কি উপায় আছে! ছবি: এএফপি

সুদূর হিউস্টন থেকে জার্মানির শহর হার্টেনেও ছড়িয়ে পড়েছে উদ্দীপনা। কুরাসাওয়ের বিপক্ষে উড়ন্ত জয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন হার্টেনে অবস্থিত ফুটবলপ্রেমীরা। ছবি: এএফপি

সবশেষ ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে খেলেছিল সুইডেন। আট বছর আগে তারা কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড। দীর্ঘ সময় পর বিশ্বকাপে তাদের প্রত্যাবর্তনটা হয়েছে দুর্দান্ত। মন্তেরেই স্টেডিয়ামে আজ সকালে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়েছে সুইডেন। ছবি: এএফপি

মন্তেরেই স্টেডিয়ামে আজ সুইডেনের কাছে পাত্তাই পায়নি তিউনিসিয়া। তবু প্রিয় দলের সমর্থনে গ্যালারিতে পতাকা হাতে উদযাপন করেছেন তিউনিসিয়ার ফুটবলাররা। ছবি: এএফপি

সুইডেন-তিউনিসিয়া ম্যাচে মন্তেরেই স্টেডিয়ামের গ্যালারিতে দেখা গেছে মেক্সিকোর পতাকা। পতাকার ওপর বড় করে লেখা স্টেডিয়ামের নাম। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত