শেষ বত্রিশের দক্ষিণ আফ্রিকা-কানাডা মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের মতো অবস্থা প্রায় হয়েই গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের ম্যাজিক বলেও তো একটা কথা আছে। লস অ্যাঞ্জেলেসে গতকাল ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে গোল করেছেন কানাডা মিডফিল্ডার স্টিফেন ইউস্তাকিও। শেষ পর্যন্ত কানাডা ১-০ গোলে জিতে কেটেছে শেষ ষোলোর টিকিট। চলুন তাহলে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক কানাডা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের কিছু ঘটনা।






