টরন্টোতে আজ ভোরে ঘানা-পানামা ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। কিন্তু অতিরিক্ত সময়ের ৫ মিনিটে ঘানার মিডফিল্ডার কালেব ইয়েরেনচি গোল করে চমক দেখান। পানামার বিপক্ষে ম্যাচটি ঘানা জিতেছে ১-০ গোলে। এই ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পরই মেক্সিকো সিটিতে শুরু হয় উজবেকিস্তান-কলম্বিয়া ম্যাচ। তবে বিশ্বকাপ অভিষেকটা মনের মতো হলো না উজবেকিস্তানের। কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে নবাগত এই দল। চলুন দেখে নিই ছবিতে ছবিতে ঘানা-পানামা, উজবেকিস্তান-কলম্বিয়া ম্যাচের কিছু ঘটনা।





