নানা তেলেসমাতি কাণ্ড যখন ঘটছে রাজনীতির অঙ্গনে, তখন মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া গেল এক অসাধারণ চমক। জেলায় এক টাকা মূল্যমানের হাজারখানেক পোস্ট কার্ড তৈরি করা হয়েছে। এসব কার্ডে হাতে লিখেছেন জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট, এনডিসি ও অন্য কর্মকর্তারা। কার্ডগুলো বিভিন্ন উপজেলায় সরকারি ডাকযোগে পাঠানো হয়েছে এবং জেলা শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানে সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে। জানা গেছে, ১ থেকে ৭ বৈশাখ পর্যন্ত মানিকগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসন এই প্রয়াসের জন্য ধন্যবাদ পেতেই পারে। বেসামাল রাজনীতির কারণে মানুষ যখন নিজের আত্মপরিচয় নিয়ে সন্দিহান, তখন দেশ ও সংস্কৃতির প্রতি এ রকম ভালোবাসা একটি নতুন পথের সন্ধান দিতে পারে। আত্মপরিচয় ভুলিয়ে দেওয়ার নানা ফন্দিফিকিরের বিরুদ্ধে এই অভিনব প্রয়াস এক খাপখোলা তলোয়ারের মতোই আমাদের কৃষ্টি, ঐতিহ্য ও পরিচয়কে রক্ষা করবে।
একসময় হাতে লেখা চিঠির আবেদন ছিল ভিন্ন। ডিজিটাল যুগে সে কথা নতুন প্রজন্মের মানুষদের বোঝানো যাবে না। পোস্ট কার্ড বা খামের প্রসঙ্গ সামনে এলেই মনে পড়ে পোস্ট বক্স, ডাকপিয়ন, পোস্টমাস্টারের কথা। পোস্ট অফিসগুলো এখনো টিকে আছে বটে, কিন্তু হাতে লেখা চিঠির কারণে নয়। পোস্ট অফিসে এখন চিঠি ও পার্সেল আদান-প্রদান ছাড়াও ডিজিটাল সেবার বড় সুযোগ রয়েছে। মোবাইল ব্যাংকিং, ক্যাশ অন ডেলিভারি পার্সেল সেবা, ই-পোস্ট, সঞ্চয়পত্র কেনা, ডাক জীবনবিমা, মানি অর্ডার ইত্যাদির জন্যই এখন পোস্ট অফিস বেশি ব্যস্ত থাকে। এখন কোনো তরুণ বা তরুণী তীর্থের কাকের মতো প্রেমিক-প্রেমিকার চিঠির জন্য অপেক্ষা করে না। দোকানে দোকানে এখন আর রাইটিং প্যাড দেখা যায় না। কাগজ-কলমের কাজও নেই বললেই চলে। কম্পিউটারের কি-বোর্ড সেই জায়গা দখলে নিয়েছে অনেক আগেই। তাই মানিকগঞ্জের এই পোস্ট কার্ডটি পুরোনো দিনের মানুষদের পুরোনো দিনগুলোকে মনে করিয়ে দেবে। সেই সঙ্গে এ কথাও ভাবাবে—প্রায় হারিয়ে যাওয়া একটি বিষয়কে জাতির সামনে তাহলে নিয়েও আসা যায়? যা অ্যান্টিক হয়ে গেছে, সেগুলোও তো তাহলে আচরিত জীবনে কখনো কখনো জায়গা করে দেওয়া যায়!
আত্মপরিচয় সংকটের কথা কেন বলা হলো, সেটা আশা করি সবাই বুঝতে পারবেন। জাতির সামনে রাজনৈতিকভাবে এখন এমন কোনো আশার আলো জ্বলছে না, যার ওপর নির্ভর করে মানুষ নিজে উদ্দীপ্ত হবে। বিশেষ করে, অধ্যাপক ইউনূস নির্বাচনের মাধ্যমে জাতির সামনে যে ঈদ-উৎসবের ইঙ্গিত দিয়েছিলেন, তা ভেস্তে যাওয়ায় একের পর এক নতুন প্রশ্ন তৈরি হচ্ছে। বিএনপি তাদের শাসনকালের শুরুতে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা মানুষের প্রত্যাশার সঙ্গে মেলে না। এমতাবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি আস্থাশীল হওয়া কঠিন। তাই মানিকগঞ্জের প্রশাসন একটি শৈল্পিক কাজের মাধ্যমে প্রাণ জুড়িয়েছে দেশের মানুষের। হোক না ছোট এক প্রয়াস, কিন্তু এই প্রয়াস রাজনৈতিক বিভীষিকার বাইরে এক সুশীতল হাওয়া—এটাই-বা কম কী?

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গত মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব মহামন্দার কবলে পড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই মহামন্দার সতর্কতা নিয়ে আমাদের, তথা বিশ্ববাসীর কতটা ভয় পাওয়া উচিত। এই প্রশ্নের কারণ হলো, মাত্র কয়েক বছর আগেই...
২ ঘণ্টা আগে
কোভিড মহামারি-পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার তিন দেশ—শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে গণ-আন্দোলন হয়। সম্প্রতি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেন-জি নেতৃত্বাধীন সেই আন্দোলনের অন্যতম মুখ ও তরুণ নেতা বালেন্দ্র শাহ। তাঁর দায়িত্ব গ্রহণকে অনেকেই আশার আলো...
২ ঘণ্টা আগে
ঢাকার রমনা বটমূলে যে বর্ষবরণ অনুষ্ঠান হয়, তার একটি গভীর প্রেক্ষাপট ও ইতিহাস রয়েছে। পয়লা বৈশাখের এই উৎসব বাঙালি জাতিসত্তার ধারায় মিশে আমাদের স্বরূপ সন্ধানে সহায়ক হয়েছে। এটি আমাদের জাতীয় সংকটের গর্ভ থেকে সঞ্জাত, শুধু আনন্দের আয়োজন নয়।
২ দিন আগে
প্রকৃতির আবর্তনে ঋতুরাজ বসন্ত বিদায় নিয়ে যখন রুদ্র বৈশাখের পদধ্বনি শোনা যায়, তখন বাংলার জল-হাওয়া আর পাহাড়ের ভাঁজে ভাঁজে জেগে ওঠে এক অপার্থিব উৎসবের দোলা। বাঙালির ‘পয়লা বৈশাখ’ আর পাহাড়ের ‘বৈসাবি’ যেন একই সূত্রে গাঁথা দুই ভিন্ন সুরের এক অনবদ্য রাগিণী।
২ দিন আগে