১৯৪৮ সালের ভাষা আন্দোলনের কথা বিস্তারিতভাবে বলার আগে সেই ইতিহাস সৃষ্টিকারী সময়টিতে রাষ্ট্রভাষা নিয়ে যে আলোচনাগুলো হচ্ছিল, তার একটি অবয়ব তুলে আনা দরকার।
উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে সর্বপ্রথম লেখক সম্প্রদায়ই প্রতিবাদ জানিয়েছিল। সে সময় বাঙালি-অবাঙালি নির্বিশেষে পূর্ব পাকিস্তানের মুসলিম নেতা এবং শিক্ষিত ছাত্রসমাজের বড় অংশও উর্দুর প্রতি সহনশীল ছিল। এর কারণ হলো, জাতীয় ভাষা নিয়ে হিন্দি ও উর্দু বিতর্ক। হিন্দু সম্প্রদায় হিন্দিকে আর মুসলিম সম্প্রদায় উর্দুকে জাতীয় ভাষা করবেন বলে বিতর্ক করছিলেন।
ভাষা প্রসঙ্গে আলোচনা করার সময় এ পটভূমিটি মনে রাখা দরকার। একাদিক্রমে কয়েক মাস বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার পক্ষে লেখালেখি হলে তা শিক্ষিত ও ছাত্রসমাজকে প্রভাবিত করে। উর্দু রাষ্ট্রভাষা হলে সরকারি চাকরিতে যে বাঙালিরা পিছিয়ে পড়বে, সেটা প্রকাশ পেতে থাকে। বাঙালির মনে পড়ে যায়, পাকিস্তান প্রতিষ্ঠার আগে বাংলার সরকারি চাকরিতে ছিল হিন্দু-আধিপত্য। তার ঐতিহাসিক কারণও আমরা আগেই বর্ণনা করেছি। দেশভাগের সঙ্গে সঙ্গেই হিন্দু-প্রাধান্য খর্ব হয় হিন্দুদের অধিকাংশ নবগঠিত ভারতে চলে যাওয়ার পর। সে সময় ইংরেজির আধিপত্যও কমে যায়। সেই শূন্যস্থান কে পূরণ করেছিল? বাঙালি?
একেবারেই না। সে সময় চাকরির ক্ষেত্রে উর্দুভাষী তথা পশ্চিম পাকিস্তানিদের আধিপত্য দেখা যায়। লেখক সমাজ উর্দুকে রাষ্ট্রভাষা করার বিপক্ষে দাঁড়িয়েছিলেন, বাংলা ভাষার সপক্ষে তুলে ধরেছেন তাঁদের মতামত, কিন্তু রাষ্ট্রভাষা হবে কোন ভাষা, তা নিয়ে একক কোনো মত দাঁড়ায়নি। ভাষা আন্দোলনের আগে এ লক্ষ্য নির্ধারণ করা যায়নি।
আবদুল হকের অনুসরণে ভাষা-প্রশ্নে সে সময় সরকারিভাবে এবং সাধারণ ভাবনায় যে ছয়টি অভিমত প্রচলিত ছিল, তার সঙ্গে এবার আমরা পরিচিত হব।
উর্দু ভাষার পক্ষে বলা হচ্ছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা এবং আন্তপ্রাদেশিক যোগাযোগের ভাষা হবে একমাত্র উর্দু। মোহাম্মদ আলী জিন্নাহ এবং পাকিস্তান সরকারের নীতিই ছিল তা। সেই সঙ্গে বলা হয়েছিল, পূর্ব বাংলার সরকারি ভাষা বাংলা হবে কি না, তা ঠিক করবেন এই প্রদেশের নির্বাচিত প্রতিনিধিরা।
বাংলার মানুষ এই নীতি মেনে নেয়নি। ভাষা আন্দোলন গড়ে উঠেছিল এই নীতির বিরোধিতা করেই।
পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত বাংলা—এ মতবাদটি তখন জনপ্রিয় হয়ে উঠছিল। রাষ্ট্রভাষার প্রশ্নে দৈনিক আজাদে প্রকাশিত ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ নামের প্রবন্ধে এ দাবি করা হয়েছিল। দু-একজনের বেশি লেখকও এ রকম চরম দাবি করেননি। কিন্তু উর্দুর প্রতি বাঙালির মোহ ভাঙতে এ মতবাদের একটি গুরুত্ব ছিল।
ড. মুহম্মদ শহীদুল্লাহ আরেকটি মত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত বাংলা, উর্দু, ইংরেজি ও আরবি। পূর্ব বাংলার শিক্ষার বাহন হওয়া উচিত বাংলা।
এ দাবিটি খুব বাস্তবসম্মত ছিল না। তাতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি দুর্বল হয়ে পড়ে। তবে একই সঙ্গে উর্দুর দাবিও দুর্বল হয়। তাই এই মতেরও তাৎপর্য রয়েছে।

দেশের ৩০০টি সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রতিটি সংসদীয় আসনে ছেলে ও মেয়েদের জন্য একটি করে আবাসিক সরকারি স্কুল অ্যান্ড কলেজ গড়ে তোলা হবে।
২ ঘণ্টা আগে
প্রচলিত একটি কথা আছে, পৃথিবীর বুকে কৃষির প্রথম বীজটি বপন হয়েছিল কোনো এক নারীর সুনিপুণ হাতে। সভ্যতার উন্মেষকাল থেকে আজ অবধি কৃষির সঙ্গে নারীর এই নাড়ির টান একটুও ছিন্ন হয়নি, বরং কালের পরিক্রমায় তা পেয়েছে নতুন মাত্রা।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ আমলে ১৮৭০ সালে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাটি প্রতিষ্ঠিত হয়। এখনো শহরের ভেতরে অনেক লাল বিল্ডিং চোখে পড়ে। একসময় এই উপজেলা শহরে হাজার হাজার মানুষ রেল কারখানায় কাজ করত। তবে কারখানাটির এখন আর সেই জৌলুশ নেই।
২ ঘণ্টা আগে
পরিবর্তিত হয়ে যাচ্ছে মা-বাবা-সন্তানের সম্পর্ক। একসময় মা-বাবার অকারণ অপত্যস্নেহ দেখে সমালোচনা করত মানুষ। এখন মা-বাবা অবলীলায় সন্তানকে হত্যা করতে পারেন, লাশ লুকিয়েফেলে দিতে পারেন কোথাও এবং দোষ চাপাতে পারেন মেয়ের স্বামীর ওপর। ৮ জুলাই রাতে খুলনা শহরতলির প্রান্তিকা আবাসিক এলাকায় নির্জনা নামের...
১ দিন আগে