মানুষের মনে হাহাকার তুলে রয়ে যান। পাবনায় জন্ম এই কিংবদন্তি নায়িকার। বেঁচে থাকলে তিনি এ বছর ৯৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করতেন। কিন্তু তাতে কি ভক্তরা তাঁর দেখা পেতেন? খ্যাতির মধ্যগগনে থাকতেই একদিন হঠাৎ করে তিনি চলে গিয়েছিলেন পর্দার অন্তরালে। এর পর থেকে কখনো জনসমক্ষে তাঁকে আর দেখা যায়নি। একান্ত কাছের মানুষেরাই তাঁর দেখা পেতেন, আর কেউ নয়।
সাংস্কৃতিক মনন যদি দৃঢ় হয়, তাহলেই শুধু গুণীর কদর করার মতো উদার হয়ে ওঠে মন। এ জন্য মানস গঠন জরুরি। কারও মনকে যদি ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি, রাজনীতি ইত্যাদির মধ্য দিয়ে বিভেদের কারখানায় পরিণত করা হয়, তাহলে জগতের এই বিশালতা তার দৃষ্টি এড়িয়ে যায়। সাংস্কৃতিকভাবে ঋদ্ধ হওয়া আর হয়ে ওঠে না।
এই আলোচনাগুলো এখন আবার নতুন করে হওয়া দরকার। ধর্মকে বড় করতে গিয়ে একসময় দেশবিভাগ হয়েছিল। হিন্দু আর মুসলমান পরিণত হয়েছিল পরস্পর শত্রুতে। আদিকাল থেকে বিভিন্ন ধর্মে বিভক্ত বাঙালি বসবাস করত একই সঙ্গে। পরস্পরের সঙ্গে হানাহানি, ভেদাভেদ কখনো ছিল না তাদের। ভারতবর্ষের রাজনীতিতে পাল-সেন, নাকি মোগল-পাঠান, নাকি ইংরেজরা এসে শাসন করে যাচ্ছিল, তা নিয়ে ভারতবর্ষের গ্রামসমাজে কোনো আলোড়ন সৃষ্টি হয়নি। বিংশ শতাব্দীতে এসে ধর্মে ধর্মে হানাহানি বেড়ে গেল। ব্রিটিশ শাসকেরা কখনো হিন্দুর, কখনো মুসলমানের পালে হাওয়া দিতে লাগল। ডিভাইড অ্যান্ড রুলের এত নগ্ন ব্যবহার আগে কে কবে দেখেছে? সেই যে দুই সম্প্রদায় পরস্পরকে ঘৃণা করতে শুরু করল, তার আর শেষ হলো না। রাজনীতির জগতের এই বিভাজনে সাংস্কৃতিক জগৎটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সন্দেহ নেই, কিন্তু তারপরও সংস্কৃতি মানুষে-মানুষে সম্পর্কটি টিকিয়েও রেখেছিল। মানুষ ধর্মান্ধ হয়ে রবীন্দ্রনাথকে খারিজ করতে চেয়েছে, নজরুলকে আপন করে নিতে চেয়েছে। রবীন্দ্রনাথ ও সবাক নজরুল মূলত দেশভাগের আগের মানুষ। তাঁরা কেউ ভারত, পাকিস্তান কিংবা বাংলাদেশের নয়। বৃহত্তর ভারতবর্ষেরই মানুষ তাঁরা। আরও নির্দিষ্ট করে বললে বলতে হয়, রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা বর্তমান বাংলাদেশের মানুষ, অন্যদিকে নজরুলের পূর্বপুরুষেরা বর্তমান পশ্চিমবঙ্গের মানুষ। অথচ ঘৃণা এতটাই বিস্তৃত হয়েছে যে রবীন্দ্রনাথ আর নজরুলকেও ধর্ম ধরে ভাগের চেষ্টা চলেছে। সুচিত্রা সেনও কি সেই ধর্মান্ধ রাজনীতির শিকার হলেন?
কথাটা উঠল পাবনার গোপালপুর মহল্লার হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উদ্যাপনের খবরটি পড়ার ফলে। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও সাংস্কৃতিক কর্মীরা মহানায়িকার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। হতাশ হয়ে তাঁরা বলেছেন, মহানায়িকার বাড়িটি এখনো সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করা হলো না! প্রশাসন কি তাঁদের এই আবেদনের দিকে নজর দেবে? তারা কি মনটাকে সাংস্কৃতিকভাবে ঋদ্ধ করে পাবনাবাসীকে গর্ব করার মতো একটি ঘটনা উপহার দেবে?

অধিকাংশ মানুষের কাছে ‘উন্নয়ন’ বলতে বোঝায় পরিবর্তনের পরিমাণগত পরিমাপ; যেমন মাথাপিছু আয় বৃদ্ধি। এ-জাতীয় পরিমাপের তিনটি সীমাবদ্ধতা থাকে— এক, উন্নয়নের ধ্যানধারণা অনেক ব্যাপ্ত এবং গভীর। এর যেকোনো পরিমাপ এই ধারণার পুরোটা যথার্থ এবং সামগ্রিকভাবে ধরতে পারে না। এমন পরিমাপ পুরো ধারণার একটি নির্দেশকমাত্র,
৯ ঘণ্টা আগে
একসময় যে মানুষ গুহার অন্ধকারে বাস করত, আজকের দিনে গরম থেকে বাঁচতে তার ঘরে চাই শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র। সভ্যতার সংজ্ঞায় হয়তো বহু দূর এগিয়েছি আমরা। কিন্তু সত্যিই কি তাই? একটু ভেবে দেখুন তো, আজকের বিশ্ব কি সত্যিই এগিয়ে যাচ্ছে? প্রশ্নের উত্তরটা পেতে আপনাকে খুব বেশি কিছু করতে হবে না।
৯ ঘণ্টা আগে
অ্যান্টার্কটিকার জমাটবদ্ধ বরফ সাম্রাজ্যে বর্তমানে এক নিঃশব্দ মহাপ্রলয় দানা বাঁধছে। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন ‘থোয়াইটস গ্লেসিয়ার’, কিন্তু সাধারণ মানুষের কাছে যা পরিচিত ‘ডুমস ডে গ্লেসিয়ার’ বা ‘প্রলয় হিমবাহ’ নামে। বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এটি এখন শুধু একটি বিশাল বরফ খণ্ড নয়,
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুবিতর্কিত পারস্পরিক বাণিজ্য চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড-এআরটি) গত ৯ ফেব্রুয়ারি সই হলেও এর প্রক্রিয়া শুরু হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গত বছরের ২ এপ্রিল বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর বর্ধিত হারে শুল্ক আরোপের পর থেকেই।
১ দিন আগে