রাজধানীর সায়েদাবাদ বাসের ধাক্কায় তাসলিমা আক্তার (৩৪) নামের ব্যাটারিচালিত রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত তাসলিমার স্বামীর নাম রশিদ আহমেদ বাপ্পি। তিনি বাংলাবাজারে কাজ করেন। তাঁর বাবার নাম জয়নাল মাতুব্বর।
হাসপাতালে মৃত নারীর দেবর মো. নাদিম জানান, তাঁদের বাসা দক্ষিণ সায়েদাবাদে। বংশালে তাসলিমার বাবার বাসা। বিকেলে বংশাল থেকে ব্যাটারিচালিত রিকশায় দক্ষিণ সায়েদাবাদ ফিরছিলেন তাসলিমা। পথে সায়েদাবাদ রেলগেটে আসলে পেছন থেকে তিশা পরিবহনের একটি বাস রিকশাটিতে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় রিকশাটি। গুরুতর আহত হন যাত্রী তাসলিমা ও রিকশাচালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত তাসলিমাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। আর পথচারীরা চালককে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩৫৬ তম গভর্নিং বডির বৈঠকে বাংলাদেশকে ঘিরে আলোচনায় অংশ নেওয়া ৪৭টি দেশ বর্তমান সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে। বৈঠকটি সোমবার (৩০ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আজ সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। রাত সোয়া ১০টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
২ ঘণ্টা আগে
বিদ্যমান গ্যাস ও জ্বালানির মজুত ও সরবরাহ পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে মন্ত্রী এ তথ্য জানান।
৩ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। গত বছর এই সময়ে আমাদের যে পরিমাণ জ্বালানি তেল বিক্রি হয়েছিল, এ বছর আমরা তারচেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করেছি।’
৩ ঘণ্টা আগে