
রমজান উপলক্ষে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর চকবাজারে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাত প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ও একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চকবাজার থানার কামালবাগ এলাকায় র্যাব-১০ এর সিপিএসসি কোম্পানির সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর চকবাজারে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানে তদারকি করে অনুমতি বিহীনভাবে খাদ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ভেজাল উপাদান ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল সংরক্ষণ এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার মতো একাধিক অনিয়ম পাওয়া যায়।
এ সব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট বিধি-বিধানের আওতায় সাতটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ২৫ হাজার, ৬০ হাজার, ১ লাখ, ৫০ হাজার, ৫০ হাজার, ৫০ হাজার ও ১ লাখ টাকা করে মোট ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গুরুতর অনিয়মের দায়ে এক ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান চলাকালে জনসাধারণকে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য কেনা–বেচা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

প্রায় ৩০০ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তাঁর পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে দুদকের কমিশন সভায় মামলাটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। এর আগে মহারাজের
৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ আজ বুধবার ২০ সদস্যের নিকার গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।
১৬ মিনিট আগে
সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) ব্যবসায়িক অংশীদার মোহাম্মদ আবু নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নিষেধাজ্ঞা দেন।
১৯ মিনিট আগে
ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে ছুটির বিষয়টি অনুমোদন দেওয়ার কথা রয়েছে। ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হলে ঈদুল ফিতরে টানা সাত দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা...
৩ ঘণ্টা আগে