
সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) ব্যবসায়িক অংশীদার মোহাম্মদ আবু নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নিষেধাজ্ঞা দেন।
দুর্নীতি দমন কমিশনের দুদক সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছেন। আবু নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন দুদকের পরিচালক মো. আবুল হাসনাত মোহাম্মদ।
আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, তাঁর স্ত্রী কাশমিরী কামাল এবং তাদের দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণ, দুবাইয়ে সম্পত্তি গড়া, শেয়ার কারসাজি এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল ও তাঁর মেয়ে নাফিসা কামালের ব্যবসায়িক অংশীদার মোহাম্মদ আবু নোমান কানাডা ও দুবাইয়ের স্থায়ী নাগরিক। তাঁর মালিকানাধীন সব মেডিকেল চেকআপ সেন্টার স্থায়ীভাবে বন্ধ করা এবং তার সব সম্পদ রাষ্ট্রীয়করণ সংক্রান্ত অভিযোগটিও দুদকের অনুসন্ধানের আওতায় রয়েছে।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, মোহাম্মদ আবু নোমান নিয়মিত বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং বছরের বেশির ভাগ সময়ে বিদেশে অবস্থান করেন। তার একাধিক দেশের নাগরিকত্ব থাকার সম্ভাবনা রয়েছে। গোপন সূত্রের বরাত দিয়ে দুদক জানিয়েছে, অনুসন্ধান চলাকালে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা থাকায় তাঁর বিদেশ গমন রহিত করা আবশ্যক।

গত ৫ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
১ ঘণ্টা আগে
আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী ক্রোয়েশিয়া সংলগ্ন বসনিয়ার সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার বসনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
১৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে