
২০১৩ সালে ঘোষণার পর ১২ বছর কেটে গেলেও এখনো জাতীয়করণের বাইরে রয়ে গেছে দেশের প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এমন পরিস্থিতিতে ‘এক দফা এক দাবি—জাতীয়করণ চাই’ স্লোগান দিয়ে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি তৎকালীন সরকার সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। পরে বিভিন্ন ধাপে অনেক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও ২০১৯ সালের ২৫ মে’র আগে প্রতিষ্ঠিত প্রায় ৫ হাজার বিদ্যালয় এখনো এর বাইরে রয়ে গেছে।
মানববন্ধনে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মো. ফিরোজ উদ্দিন বলেন, জাতীয়করণের জন্য কনসালটেশন কমিটি সুপারিশ করলেও বাস্তবায়ন হয়নি। এতে হাজারো শিক্ষক-কর্মচারী বঞ্চিত হচ্ছেন।
যুগ্ম সচিব সুমন কুমার চাকি বলেন, ‘২০১৮ সাল থেকে আমরা আন্দোলন করছি। গত ২৬ জুলাই আবারও সুপারিশ করা হলেও এখনো কোনো ফল নেই। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’
‘রাজনৈতিক তকমা’ দিয়ে ৫ হাজার বিদ্যালয়কে জাতীয়করণ থেকে বাদ দেওয়া হয়েছে—মানববন্ধনে এই অভিযোগ তোলেন নীলফামারীর শিক্ষক নেতা মখলেছুর রহমান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মামুনুর রশিদ শিকদার।
তিনি বলেন, ‘আমরা বৈষম্য চাই না। সরকারি কিংবা বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়কেই জাতীয়করণের আওতায় আনতে হবে। এক দেশে দুই নীতি চলবে না।’

দেশের অব্যবহৃত ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব অব্যবহৃত হাসপাতাল-সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন তাঁর নজরে আসার পরই স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকে দ্রুত হাসপাতালগুলো পরিদর্শন করে চালুর নির্দেশ দেন।
৪ ঘণ্টা আগে
দেশের প্রত্যেক জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ, পিআইসিইউ এবং প্রয়োজনীয় পরীক্ষার সুবিধাসহ হামের চিকিৎসায় বিশেষায়িত ইউনিট স্থাপনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। এ ছাড়াও রিটে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা প্রত্যেক শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও....
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো। আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে আসেন ইতালি রাষ্ট্রদূত।
৫ ঘণ্টা আগে
এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ রোববার পর্যন্ত ১৩০টি হজ ফ্লাইটে মোট ৫০ হাজার ৯০৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে গতকাল পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ এবং দুজন নারী...
৫ ঘণ্টা আগে