
কাতারের আল শাহানিয়া শহরে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী নিহত হয়েছেন। আজ রোববার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় একজন ভারতীয় গাড়িচালকও নিহত হয়েছেন।
নিহত প্রবাসীরা হলেন কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বানিগ্রাম ইউপির গাছবাড়ি এলাকার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। জানা গেছে, তাঁরা সবাই একসঙ্গে কাজ করতেন।
আজ সকালে বাসা থেকে বের হয়ে ওই পাঁচ বাংলাদেশি নাগরিক একসঙ্গে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আল শাহানিয়া শহরের সামাল এলাকায় সড়ক দুর্ঘটনায় তাঁরা ঘটনাস্থলেই নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘কাতারের আল শাহানিয়ার সামাল এলাকায় কানাইঘাটের পাঁচজন প্রবাসী নিহত হয়েছেন। আমরা তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছি।’

আন্তসীমান্ত পানিবণ্টন সম্পর্কিত বিদ্যমান চুক্তি বা সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকার নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে। এ লক্ষ্যে আন্তসীমান্ত নদীর পানি বণ্টন সংক্রান্ত বর্তমান চুক্তি...
২৮ মিনিট আগে
কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হন। তাঁরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহত প্রবাসীরা হলেন গাছবাড়ি এলাকার কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ ও একই গ্রামের জুবায়ের...
৩৮ মিনিট আগে
২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ করা তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসের শ্রেণিওয়ারি শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার ২২০। এর মধ্যে প্রথম শ্রেণিতে (প্রথম-নবম) ৬৮ হাজার ৮৮৪, দ্বিতীয় শ্রেণিতে (দশম-১২তম) ১ লাখ ২৯ হাজার ১৬৬,
১ ঘণ্টা আগে
আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত গেজেটে বলা হয়েছে, সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ ঘোষণা গত ২৫ মে থেকে কার্যকর হবে...
২ ঘণ্টা আগে