ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে সরকার পতনের দিন ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে। পাশাপাশি ঐতিহাসিক ৭ মার্চসহ আটটি জাতীয় দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
গত সেপ্টেম্বর মাসে উপদেষ্টা পরিষদের বৈঠকে আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
সদ্যবিদায়ী মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ৭ অক্টোবর এক চিঠিতে ওই সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট অনুবিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। দিবসগুলো বাতিল করে মন্ত্রিপরিষদ বিভাগ শিগগিরই পরিপত্র জারি করবে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
ঐতিহাসিক ৭ মার্চ, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ছাড়া বাতিল হতে যাওয়া অন্য দিবসগুলোর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু–সংক্রান্ত দিবস রয়েছে পাঁচটি।
এর মধ্যে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস বাতিল হতে যাচ্ছে।
এ ছাড়া ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে সরকার পতনের দিন ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। সে ক্ষেত্রে ৫ আগস্টকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে ওই দিন ছুটি ঘোষণার পরিকল্পনা করছে সরকার।
তবে ৫ আগস্ট কি নামে উদ্যাপান করা হবে, সে বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাসহ শহরগুলোর সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার পাশাপাশি গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বৃদ্ধি করে শহরাঞ্চলে মানুষের চাপ কমানো একটি কার্যকর বিকল্প হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়নে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে
২৫ মিনিট আগে
বাংলাদেশ-কানাডা সম্পর্কের বিষয়ে কানাডার হাইকমিশনার বলেন, পাঁচ দশকের বেশি সময় ধরে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমদিকের স্বীকৃতিদাতা দেশগুলোর একটি কানাডা। দেশটি বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি আন্তর্জাতিক সহায়তা দিয়েছে।
১ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় গত ৩০ জুন হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।
১ ঘণ্টা আগে
ফারাক্কা নির্মাণের প্রায় ৫০ বছর হয়ে গেছে। তাই এটি ভারতের জন্য কতটা কার্যকর এবং বাংলাদেশের ওপর এর কী প্রভাব পড়ছে, তা নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। ফারাক্কা ধ্বংস নয়, ‘ডিকমিশন’ বা কার্যক্রম বন্ধ করার বিষয়টি পর্যালোচনা করা যেতে পারে।
২ ঘণ্টা আগে