
কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে তথ্য চেয়ে দেওয়া চিঠি বাতিলের পর ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আদেশ জারি হয়েছে।
আদেশে বলা হয়, ‘যেহেতু জনাব খান শাহানুর আলম, সিনিয়র সহকারী সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ১২ আগস্ট ২০২৪ তারিখের স্মারক নম্বর-১৬.০০.০০০০.০০১-৩০.০১৩.১৮.(অংশ-১).৯৭২ মোতাবেক গত ১৬ জুলাই, ২০২৪ তারিখ হতে ২১ জুলাই, ২০২৪ তারিখ পর্যন্ত সময়ে কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের লক্ষ্যে তথ্য সরবরাহ শিরোনামে ইস্যুকৃত পত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে সম্পূর্ণ নিজের একক সিদ্ধান্তে জারি করা হয়েছে;
১. যেহেতু, জারিকৃত পত্রটি এ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থায় প্রেরণ করা হয়েছে;
২. যেহেতু জারিকৃত পত্রটি বিভিন্ন পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে;
৩. যেহেতু, এ ধরণের গুরুতর ঘটনার কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে;
৪. যেহেতু, তিনি দায়িত্বে চরম অবহেলার মাধ্যমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ২ (খ) বিধি অনুযায়ী অসদাচরণের অপরাধ করেছেন;
৫. যেহেতু তাঁর দায়িত্বে অবহেলার কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এ মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন;
৬. সেহেতু, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ (১) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ১২ (১) বিধি অনুযায়ী জনাব খান শাহানুর আলম, সিনিয়র সহকারী সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-কে ১৩ আগস্ট ২০২৪ তারিখ হতে সাময়িক বরখাস্ত করা হলো।’
এর আগে গতকাল সোমবার কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের তথ্য চেয়ে চিঠিটি মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনসহ সব দপ্তরপ্রধানকে দেওয়া হলে তোলপাড় শুরু হয়। বিষয়টি ধর্ম উপদেষ্টার নজরে আনা হলে তা তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়।
চিঠিটি মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনসহ সব দপ্তরপ্রধানকে দেওয়া হলে তোলপাড় শুরু হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের নজরে আনা হলে তা বাতিল করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার আজকের পত্রিকা’কে বলেন, ‘চিঠিটি আমাকে না জানিয়ে ভুল করে জারি করা হয়েছে। আমার নজরে আসার পরই ওই চিঠি বাতিল করে দিয়েছি।’
আরও খবর পড়ুন:

জনগণের সরাসরি ভোট ছাড়া সংরক্ষিত আসনে বসার যৌক্তিকতা বা কোনো অর্থ নেই বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদের উপদেষ্টা ফরিদা আখতার। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছেন, ‘৫০টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের জন্য রাখেন।
১ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র ছাড়াই অন্তত আট হাজারের বেশি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এসব লাইসেন্সের অধিকাংশই পেয়েছেন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং তাঁদের স্বজনেরা।
২ ঘণ্টা আগে
অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে তদবির করছেন কিছু পুলিশ কর্মকর্তা। এ ধরনের তদবিরের কারণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দৈনন্দিন সরকারি কাজও ব্যাহত হচ্ছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মুহাম্মদ আবদুল্লাহর নিয়োগ বাতিল করেছে সরকার। পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল বাছিরকে (বাছির জামাল) এই ট্রাস্টের নতুন এমডি দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে