
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে আজ সোমবার ঢাকা ত্যাগ করেছেন। সেখানে ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (আইপিএসিসি)-২০২৫’-এ অংশ নেবেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং মালয়েশিয়ান ডিফেন্স ফোর্স যৌথভাবে আয়োজিত সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীর সেনাপ্রধানেরা উপস্থিত থাকবেন। তাঁরা মৈত্রী ও সহযোগিতা জোরদার, আঞ্চলিক সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং অভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করবেন।
সেনাবাহিনীর প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও ইন্দো-প্যাসিফিক দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে।
সফর শেষে ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন সেনাবাহিনীর প্রধান।

জ্বালানি তেলের অবৈধ মজুত উদ্ধারে গতকাল সোমবার সারাদেশে ৩৯১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এ সময় ৮৭ হাজার ৭০০ লিটার তেল উদ্ধার করা হয়। এসব অভিযানে ১৯১টি মামলা এবং ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা করা হয়।
১০ মিনিট আগে
বিশেষ করে তথ্যপ্রযুক্তি, ডিজিটাল সংযোগ, সাইবার নিরাপত্তা এবং টেলিযোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
১৯ মিনিট আগে
হত্যাসহ তিন মামলায় সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. তৌফিক ইনামের বেঞ্চ এই আদেশ দেন।
৩১ মিনিট আগে
নোটিশে বলা হয়, সরকার স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা, কোটা এবং বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা প্রদান করছে। কিন্তু স্বাধীনতার এত দিন পরও ৩০ লাখ শহীদ এবং দেশের জন্য সম্ভ্রম হারানো ২ লাখ নারীর পূর্ণাঙ্গ তালিকা যাচাই-বাছাই করে প্রকাশ করতে রাষ্ট্রের ব্যর্থতা ঐতিহাসিক অবিচার এবং জাতীয় ট্র্যাজেডি।
১ ঘণ্টা আগে