
বাংলাদেশে চলমান জ্বালানিসংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ফোন করে ও চিঠি লিখে দেশটির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট সমাধানে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন আনোয়ার ইব্রাহিম।
আজ মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) মজুত ও পুনঃ গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) বিকল হয়ে যাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে শিল্প, বাণিজ্য ও বাসাবাড়িতে তীব্র গ্যাস-সংকট বিরাজ করছে। দৈনিক ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।
প্রতিমন্ত্রী বলেন, সমস্যার গুরুত্ব অনুভব করে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর উপদেষ্টা মাহদী আমিনের মারফতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেছেন। আজ বাংলাদেশ সময় বেলা ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানিসংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন। আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। তাঁর তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে একটা সিদ্ধান্ত জানানো হবে।
সংকট সমাধানে জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা ও আরপিজিসিএল নিরবচ্ছিন্নভাবে এক্সেলারেট এনার্জির সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সমস্যা সমাধানে প্রাণপণ চেষ্টা করছেন। এক্সেলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট আজিজ কাসিমের সঙ্গে আমার কথা হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা নিয়ে কাজ চলছে।
প্রতিমন্ত্রী জানান, এক্সেলারেট এনার্জি জানিয়েছে, আগামী সপ্তাহের প্রথমে ২৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস তারা সরবরাহ করতে পারবে, পরের সপ্তাহের শেষের দিকে বাকি অর্থাৎ পুরো এফএসআর তারা ফাংশনাল করতে পারবে।

দক্ষিণ এশিয়ায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আঞ্চলিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী সার্ক আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি। এতে বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রাণিসম্পদ ও ভেটেরিনারি খাতের বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
মানব পাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং প্রযুক্তিনির্ভর অপরাধ রোধে দুই দশকের দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
৩ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তিনি জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে যান।
৩ ঘণ্টা আগে