
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তিনি জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে যান। এরপর রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি।
বঙ্গভবনের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিওতে দেখা যায়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে স্বাগত জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।
এরপর বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসব আনুষ্ঠানিকতা সেরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে নিয়মিত অফিস করবেন। আর থাকবেন জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনে।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত শুক্রবার পদত্যাগ করেছেন। এরপর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
৩৬ মিনিট আগে
মানব পাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং প্রযুক্তিনির্ভর অপরাধ রোধে দুই দশকের দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
১ ঘণ্টা আগে
টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করার বিষয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের বেঞ্চ এ আদেশ দেন।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে।’
২ ঘণ্টা আগে