
পয়লা বৈশাখ থেকে চালের বস্তার গায়ে দাম লিখে দেওয়ার বিষয়টি কার্যকর করা হবে বলে জানিয়েছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তবে সেই বিষয়ে এখনো খুব বেশি অগ্রগতি হয়নি। আজ সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানিয়েছেন, খাদ্য ও কৃষি মন্ত্রণালয় এই বিষয়ে ভালো বলতে পারবে।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আহসানুল ইসলামের কাছে জানতে চাওয়া হয়, চালের বস্তার গায়ে দাম লিখে দেওয়ার বিষয়টি কত দূর এগিয়েছে?
জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয় সঠিক উত্তর দিতে পারবে। সেই সঙ্গে কৃষি মন্ত্রণালয় আরও ভালো উত্তর দিতে পারবে। আমাদের মন্ত্রণালয়ের কোনো কিছু থাকলে আমরা সমন্বয় করব। প্রতিটি মন্ত্রণালয় যার যার কাজ করে। বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হলো বাজার ব্যবস্থাপনা ও পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা। বিশেষ করে, আমদানি করে যেসব জিনিস আনা হয়।’
আপনি বলেছিলেন, পয়লা বৈশাখ থেকে কার্যকর করবেন—বিষয়টি উল্লেখ করে জানতে চাইলে আহসানুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়টি ইস্যু করেছে। তারপর কী হয়েছে তাদের সঙ্গে কোঅরডিনেশন মিটিং করে বলতে পারব। মিটিংটা করার পরই আমি আপনাদের বলতে পারব।’
গ্রামে বেগুনে কেজিপ্রতি ৫ টাকা, সেটা শহরে এসে ৭০ টাকা হয়। এ বিষয়ে কী ধরনের পদক্ষেপ নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই সংশ্লিষ্ট প্রশ্নটি কৃষি বিপণন অধিদপ্তরের, তারা ভালো উত্তর দিতে পারবে। আমরা যেটা পারি, আমাদের বাজার ব্যবস্থাপনার যে অংশটুকু, বিশেষ করে আমদানি ও পাইকারি বাজার সেটি দেখতে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন, রমজান মাসে যেভাবে কাজ করেছি, বারো মাস একইভাবে কাজ করব। তেল, চিনিসহ আমদানি বাজারে যেসব জিনিস রয়েছে সেগুলোতেই আমাদের নজরদারি থাকবে এবং ভোক্তা অধিকার ও অন্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখব।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৪৩ মিনিট আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে