উৎসাহ-উদ্দীপনা আর স্বস্তি নিয়ে দেশের জনগণ এবার ঈদ ও পয়লা বৈশাখ উদ্যাপন করেছে। এমনটাই জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। আজ সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিএনপির যুগ্ম-মহাসচিব বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদ ও পয়লা বৈশাখের আনন্দ সাধারণ মানুষের চোখের জলে ভেসে গেছে—এ বিষয়ে জানতে চাইলে আহসানুল ইসলাম বলেন, ‘ঈদের ছুটিতে ৫ দিন আমি গ্রামে ছিলাম, মাঠে-ঘাটে চলেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। সবার মধ্যে একটা স্বস্তি দেখতে পেয়েছি। সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ উদ্যাপন করেছেন। এ ছাড়া এবারের নববর্ষ শুধু ঢাকা শহরে নয় গ্রামেও উদ্যাপিত হয়েছে, মেলা হয়েছে। সেখানে উৎসাহ উদ্দীপনা দেখেছি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনৈতিকভাবে কেউ কিছু বললে, সেখানে উত্তর না দেওয়াই ভালো। উত্তর দেওয়ার কিছু নাই। জনগণই ভালো-মন্দ বলতে পারবে—তারা অস্বস্তিতে আছে কি না স্বস্তিতে আছে। তবে আমি সকলের মধ্যেই উৎসাহ-উদ্দীপনা নিয়ে ঈদ ও নববর্ষ উদ্যাপন করতে দেখেছি; এটাই আমার অভিজ্ঞতা। আমার মনে হয়, উনি রাজনৈতিকভাবে এটা বলেছেন। এটা নিয়ে উত্তর দেওয়ার কিছু নাই।’
প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল—রমজানে মানুষকে স্বস্তি দেওয়া। সেটা রমজানের পরও অব্যাহত থাকবে কি না—জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা শুধু রমজান না, সারা বছর নিরবচ্ছিন্নভাবে নিত্যপণ্য সরবরাহের জন্য কাজ করে যাব। আমদানি-রপ্তানি বাণিজ্যসহ আমাদের লোকাল সাপ্লাই চেইনগুলো শক্তিশালী করব।’
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে আহসানুল ইসলাম বলেন, ‘আমাদের রমজানটা ব্যাপক চ্যালেঞ্জ ছিল, সবকিছুর চাহিদা তিনগুণ বেড়ে যায়। এ জন্য আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। এটা আমার জন্য বড় অভিজ্ঞতা। আপনারা জানেন, আমরা দিল্লি থেকে পেঁয়াজ এনেছি। সেই সঙ্গে, আমাদের তেল চিনিসহ নিত্য যে সব পণ্য তা আমাদের পর্যাপ্ত ছিল। একই সঙ্গে দাম ঊর্ধ্বমুখী নয় নিম্নমুখী ছিল। এসব চ্যালেঞ্জ পার হয়ে আসছি।’

আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২ ঘণ্টা আগে