Ajker Patrika

আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতে সাড়ে ৩ হাজার কোটির প্রকল্প আসছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতে সাড়ে ৩ হাজার কোটির প্রকল্প আসছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী
আব্দুল মঈন খান। ফাইল ছবি

আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করতে সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী শাহে আলম সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।

স্থানীয় সরকার মন্ত্রী জানান, আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করতে ৩ হাজার ৫৪৪ কোটি ৭১ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন। এ প্রকল্পের আওতায় দেশের সবগুলো উপজেলা সম্পৃক্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত