
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩৬ জন বাংলাদেশির মধ্যে তিনজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মূলত ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে তিনজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। জঙ্গিবাদে সম্পৃক্ততার বিষয়ে মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানায়নি বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।
জঙ্গিবাদে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় বাংলাদেশি আটক তিনজনকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে জিজ্ঞেস করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের ফেরত পাঠানো হয়েছে তাঁদের মূল বিষয় ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমরা মালয়েশিয়া সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
মালয়েশিয়ার পুলিশপ্রধানের পক্ষ থেকে বলা হয়েছে, আটক ব্যক্তিরা বাংলাদেশে আইএসের জন্য অর্থ সংগ্রহ করছিলেন—এ প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে এখন কোনো জঙ্গি নেই। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের সঙ্গে দেশের জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই। ওখানকার আইজিপি কী বলেছেন আমি জানি না। সরকারিভাবে যে মেসেজ পেয়েছি তা হলো, তাদের ভিসার মেয়াদ শেষ। এ ছাড়া আনুষ্ঠানিকভাবে আমরা কোনো মেসেজ পাইনি।’
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘দেশে এখন কোনো জঙ্গিবাদ নেই। আপনারা গত ১০ মাসে দেশে কোনো জঙ্গিবাদের খবর দিতে পেরেছেন? আপনাদের সহযোগিতায় এ দেশের জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে।’
এদিকে গত শুক্রবার আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় অবস্থানকালে ওই তিন বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশে তাঁদের জঙ্গি হামলা চালানোর আশঙ্কা ছিল। অ্যান্টি টেররিজম ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া গতকাল বলেন, সন্দেহভাজন তিনজনকে আদালত কারাগারে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের কাছ থেকে সন্ত্রাসবাদের কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলোর ভিত্তিতে মামলা করা হচ্ছে।
এর আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল গত ২৭ জুন সাংবাদিকদের জানান, সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬এ অনুচ্ছেদে মামলা হয়েছে এবং শাহ আলম ও জোহর বাহরুর বিষয়ে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। বাকিদের মধ্যে ১৫ জনকে দেশে ফেরত পাঠানো হবে এবং ১৬ জন মালয়েশিয়ায় পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁরা বাংলাদেশ ও সিরিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠীর জন্য অর্থ সংগ্রহ করতেন বলে জানান মালয়েশিয়ার পুলিশপ্রধান।
ওই ১৫ জনের মধ্যে তিনজনকে দেশে পাঠানোর পর গত শুক্রবার কারাগারে পাঠানো হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে পাঁচজনের বিরুদ্ধে জঙ্গিবাদে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাঁদের মালয়েশিয়ার কারাগারেই রাখা হয়েছে। বাকিদের ফেরত পাঠাবে তারা। মালয়েশিয়ার পুলিশপ্রধানের বক্তব্যের বিষয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশে এখন জঙ্গি তৎপরতা নেই। এখানে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততাও নেই।
বিমানবন্দর পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালুর বিষয়েও কথা বলেন। এই ব্যবস্থা কৃষিপণ্য রপ্তানি সহজ করবে বলে জানান উপদেষ্টা। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগারও পরিদর্শন করেন তিনি।

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির উদ্যোগ...
১৯ মিনিট আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এ বিষয়ে কথা বলেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভালো নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। নির্বাচনী মাঠের পরিবেশ ভালো আছে।
২ ঘণ্টা আগে