
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সম্ভাবনার প্রতীক’ আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে আমরা সম্ভাবনার প্রতীককে সঙ্গে নিয়ে এগোচ্ছি। আমরা নতুন একটা যাত্রা শুরু করেছি। এই ভঙ্গুর অর্থনীতি...ভঙ্গুর রাষ্ট্রকাঠামো নিয়ে নতুন করে যাত্রা করা কঠিন কাজ। কিন্তু আমার বিশ্বাস, বাংলাদেশের মানুষের বিশ্বাস, তারেক রহমানের পক্ষে সেই কাজ করা সম্ভব।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
এ সময় ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, সংবিধান নিয়ে কটাক্ষ করার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘একদিকে যেমন ১৯৭১ সাল আমাদের চিন্তায়, অস্তিত্বে, মগজে। একইভাবে জুলাইয়ের অভ্যুত্থান আমরা আমাদের চেতনায় ধারণ করি। কিন্তু যখন এই বিষয় নিয়ে কটাক্ষ করা হয়, তখন আমরা মেনে নিতে পারি না। একাত্তরকে যদি কেউ কটাক্ষ করে, খাটো করার চেষ্টা করে, তখন সেটা আমাদের জন্য মেনে নেওযা কষ্টকর।’
বিদ্যমান সংবিধান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের অস্তিত্ব এবং আবেগের সঙ্গে জড়িত এই সংবিধান। এই সংবিধানকে অনেক কাটাছেঁড়া করা হয়েছে। তারপরও এই সংবিধান আমাদের সংবিধান এবং এই সংবিধানের জন্য আমরা লড়াই করেছি।’
লন্ডন বৈঠকে নাকি ষড়যন্ত্র হয়েছে—এমন অভিযোগের জবাব দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘লন্ডনে বৈঠক হয়েছে বলেই আমরা আজকে এখানে। ওই বৈঠকেই অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন দিতে রাজি হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘৫ আগস্টের পর আমাদের চেহারা বদলে গেছে—এমন অভিযোগ করা হয়। আমাদের নয়, তাঁদের চেহারা বদলে গেছে। হঠাৎ করে মনে হলো যে তাঁরা ক্ষমতায় চলে গেছেন। এরপর আবার হেরে গেলেন নির্বাচনে। এখন আপনারা নির্বাচনকে অস্বীকার করেছেন। এটা কেউই মেনে নেবে না।’

দেশের অর্থনৈতিক বাস্তবতায় বড় আকারের উন্নয়ন ব্যয়ের চাপ আবারও সামনে এসেছে। নতুন সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৩৯ হাজার ৩১৩ কোটি ৪২ লাখ টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে এককভাবে সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প...
২৩ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্যন্ত্রে ব্লক শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে দোকানপাট ও শপিং মল বন্ধের সময় সন্ধ্যা ৭টা থেকে বাড়িয়ে রাত ১০টা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে নতুন এই নির্দেশনা কার্যকরের কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন।
৩ ঘণ্টা আগে