
কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আগামী নভেম্বরে ই-পাসপোর্ট সেবা চালু হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে এ বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে ই-পাসপোর্ট সেবা চালু হবে বলে আশা করা যাচ্ছে। টরন্টো সফরকালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ এ নিয়ে কাজ করছে। ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নভেম্বরের মাঝামাঝি নাগাদ কনস্যুলেট জেনারেলে স্থাপন করা সম্ভব হবে।
উল্লেখ্য, বর্তমানে কনস্যুলেট জেনারেল মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদান করে যাচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০২১ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। এ সময়ে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করছে। তিনি কনস্যুলেটকে সেবা প্রদান, প্রবাসীদের প্রত্যাশা পূরণ ও টরন্টোতে কনস্যুলেট জেনারেলের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিতের ক্ষেত্রে বর্তমান গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ টরন্টো সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে মিশনের ডিজিটাইজড কনস্যুলার সার্ভিস সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। বর্তমানে টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট স্বল্প সময়ে স্বয়ংক্রিয় আধুনিক ডিজিটাইজড পদ্ধতিতে উন্নত কনস্যুলার সেবা প্রদান করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কানাডার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। তিনি দু-দেশের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ ও কানাডার বিভিন্ন কলেজে ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য বাংলাদেশের মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের অংশগ্রহণ উৎসাহিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

রাজনীতির মূল কাজ হলো জনগণের সেবা করা, আর সাংবাদিকদের দায়িত্ব হলো সেই ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলা। কিন্তু বিগত দিনে যারা সাংবাদিকতার আড়ালে ফ্যাসিবাদের দালালি করেছে, গুম-খুন ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের সহযোগী হয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে...
১৫ মিনিট আগে
আজকে আমাদের প্রথম কার্যদিবস ছিল দুদকের। আমরা কাজ শুরু করেছি। আমরা চাই মানুষের প্রত্যাশা পূরণ করে, প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি। দেশ থেকে দুর্নীতি মুক্ত করার যথোপযুক্ত চেষ্টা করতে পারি। আমরা কাজ শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফলাফল
২৮ মিনিট আগে
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তা এবং দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত স্বজনদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন।
২ ঘণ্টা আগে
একটি সুন্দর রাষ্ট্রপতি নির্বাচন হবে মন্তব্য করে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘বিশ্ববাসী তাকিয়ে আছে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, বিশ্ববাসী তাকিয়ে আছে, বাংলাদেশে কে রাষ্ট্রপতি হচ্ছে।’
২ ঘণ্টা আগে