
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে এই অধ্যাদেশ পর্যালোচনায় একটি কমিটি গঠন করতে যাচ্ছে সরকার।
আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরকে প্রধান করে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
একজন কর্মকর্তা বলেন, কমিটিতে সরকারের গুরুত্বপূর্ণ সাতজন সচিব থাকবেন। এ ছাড়া আন্দোলনরত কর্মচারীদের তিনজন প্রতিনিধিকে কমিটিতে রাখা হবে।
একটি সূত্র জানিয়েছে, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন, অর্থ, স্বরাষ্ট্র ও ভূমি সচিবদের কমিটিতে রাখা হবে।
সূত্র জানায়, সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে আজ মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।
এ দিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ আন্দোলনরত কর্মচারী নেতাদের আজ বেলা ২টায় বৈঠকে ডেকেছেন।
এ বিষয়ে কর্মচারীদের নেতা বাদিউল কবীর আজকের পত্রিকাকে বলেন, ওই বৈঠকে ভূমি সচিব ছাড়াও আরো সাতজন সচিব উপস্থিত থাকবেন বলে আমাদের জানানো হয়েছে। সচিবদের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হলে আমরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করব।
সচিবদের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে নিজেদের মধ্যে বৈঠক করছেন কর্মচারী নেতারা।
এর আগে আজ বেলা পৌনে ১টায় চতুর্থ দিনের বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন কর্মচারী নেতারা। আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় সবাইকে একত্রিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বাদিউল কবীর।
ভূমি সচিব সালেহ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব সচিবদের নিয়ে সভা করার পর কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে আমাকে দায়িত্ব দিয়েছেন। দুপুর ২টায় আমি তাঁদের আমার দপ্তরে ডেকেছি।’

বিয়েতে তথ্য গোপন ও প্রতারণা রোধে বর-কনের আগের বিয়ে, সন্তান, বিদ্যমান বিয়ে ও জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করে ফরম হালনাগাদ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি আহমেদ সোহেল...
১৯ মিনিট আগে
সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা কমিয়ে জারিকৃত পরিপত্রের কার্যকারিতা আংশিক স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে গত ২৭ আগস্ট জারিকৃত পরিপত্রটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
৩২ মিনিট আগে
মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নির্যাতন, ধর্ষণ ও নিষ্ঠুর আচরণ প্রতিরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ নূরুল হুদা আজ সোমবার স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, আইনসচিব ও ধর্মসচিব বরাবর এ নোটিশ পাঠান...
৩৯ মিনিট আগে
উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে নীতি নির্ধারণ ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে আজ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
২ ঘণ্টা আগে